1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

দিবালোকে বিকাশ কর্মীকে ছুরিকাঘাতে টাকা ছিনতাই

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১৬৫ বার পঠিত


নিজস্ব প্রতিবেদক:
বগুড়া শেরপুরে প্রকাশ্য দিবালোকে বিকাশ কর্মী সোহরাব হোসেন (৩২),কে ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ছিনতাই। বুধবার (২৮শে মে) সকাল সাড়ে ১০টার দিকে শেরপুর উপজেলার হাজীপুর এলাকায় এই ঘটনা ঘটেছে। আহত ওই ব্যক্তির নাম সোহরাব হোসেন (৩২)। তিনি বগুড়া শাহজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের দুরুলিয়া গ্রামের বাসিন্দা। পেশায় তিনি একজন বিকাশ কর্মকর্তা। সোহরাব হোসেনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সোহরাব হোসেন বলেন, সকালে তিনি জগন্নাথপাড়া এলাকার ‘নিদ্রাবিলাশ’ নামের একটি স্থান থেকে ২ লাখ টাকা সংগ্রহ করে মোটরসাইকেল যোগে হাজীপুরে যাচ্ছিলেন। পথে শেরপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে পেছন দিক থেকে মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা আমার পিঠে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাঁধা দিলে ছিনতাইকারীরা তাঁর ডান হাতে অস্ত্র দিয়ে আঘাত করে। রাস্তায় পড়ে পড়ে যাই পরে টাকার ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। ঘটনার সময় স্থানীয় কয়েকজন লোক ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে একজন হলেন, রাসেল মাহমুদ, আরেকজন মানিক দাস। তাঁরা জানান, ঘটনার পর ছিনতাইকারীরা দ্রুতগতিতে মোটরসাইকেল যোগে
পালিয়ে যায়। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ছিনতাইকারীদের ধরতে আমরা অভিযান শুরু করেছি। তাঁদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর