1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারায় ব্যাগ ভর্তি গাঁজা সহ এক ব্যক্তি আটক

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১৭৪ বার পঠিত



নিজস্ব প্রতিবেদক:

বাগমারায় এক ব্যাগভর্তি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আলমগীর হোসেনকে আটক করা হয়েছে।
সে শুভডাঙ্গা ইউনিয়নের বাড়িগ্রাম পশ্চিমপাড়া গ্রামের কায়েম উদ্দিনের ছেলে। পুলিশ সূত্রে
জানা গেছে, আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে মোহনপুর ও মান্দা থেকে হিরোইন, ফেন্সিডিল,
গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য হাটগাঙ্গোপাড়া ও দামনাশ বাজারসহ বিভিন্ন
এলাকায় সরবরাহ করে আসছিল। বুধবার দুপুরে মান্দার চকগৌরি বাজার থেকে ব্যাগভর্তি
গাঁজা নিয়ে বাড়ির দিকে আসছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে হাটগাঙ্গোপাড়া তদন্ত
কেন্দ্রের পুলিশ অভিযান চালিয়ে ব্যাগভর্তি গাঁজাসহ তাকে আটক করে।

এই ঘটনায়
হাটগাঙ্গোপাড়া তদন্ত কেন্দ্রের এসআই উৎপল কুমার বাদি হয়ে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন
আইনে মামলা করেছেন। থানার ওসি তৈহিদুল ইসলাম বলেছেন, এর আগেও সে একাধিকবার
গ্রেফতার হয়েছে এবং তার বিরুদ্ধে আরো তিনটি মাদকের মামলা রয়েছে। মাদকদ্রব্য উদ্ধারের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর