1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারায় আম গাছ থেকে পড়ে ছোট দুই ভাইয়ের পর এবার মারা গেলো বড় ভাই 

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ২২৮ বার পঠিত
প্রতিবেদক বাগমারা:
রাজশাহীর বাগমারায় গাছ থেকে পড়ে নজরুল ইসলাম (৪২) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকালে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মারা যান তিনি। ঘটনাটি ঘটেছে রাজশাহীর বাগমারার বাসুপাড়া ইউনিয়নের ইসলাবাড়ি গ্রামে। এর আগে তাঁর আপন ছোট দুই ভাইও আম গাছ থেকে পড়েই মারা গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, সকাল সাড়ে নয়টার দিকে নিজেদের গাছ থেকে আম পাড়তে প্রয়োজনীয় উপকরণ নিয়ে বাড়ির অদূরে আম বাগানে যান। আম পাড়ার জন্য গাছে ওঠেন। কিছুক্ষণ পর তিনি অসাবধানতাবশত গাছ থেকে নিচে পড়ে যান।
গাছ থেকে পড়ে যাওয়ার শব্দ শুনে পাশের পানবরজে কাজ করা শ্রমিকেরা ঘটনাস্থলে পৌঁছে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানান।
পরিবারের সদস্যরা জানান, নিহত নজরুল ইসলামের আট বছরের এক ছেলে রয়েছে। নজরুল ইসলাম ঢাকায় একটা ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। দেড় বছর আগে গ্রামে এসে ওষুধের দোকান দেন। বাসুপাড়া ইউনিয়নের নন্দনপুর বাজারে তাঁর ওষুধের দোকান রয়েছে।
স্থানীয়রা জানান, প্রায় পাঁচ বছর আগে এক ভাই এবং বছর দুয়েক আগে আরেক ছোট ভাই একইভাবে গাছ থেকে আম পাড়তে গিয়ে পড়ে মারা যায়।
বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম জানান, বিষয়টি শুনেছেন, ঘটনাটি মর্মান্তিক।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর