1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

পাঁচবিবিতে ছোট যমুনা নদী থেকে আদিবাসী ব্যক্তির মরদেহ উদ্ধার

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ২৩১ বার পঠিত

নিজস্ব সংবাদদাতা:

জয়পুরহাটের পাঁচবিবিতে ছোট যমুনা নদী থেকে জোহান নামের এক আদিবাসী ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পাঁচবিবি থানা পুলিশ।

সোমবার (২৬ মে) বিকাল ০৫.৩০ ঘটিকার সময় জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের প্রাইগপুর এলাকার ছোট যমুনা নদীর ঘাট থেকে জোহান নামের এক আদিবাসী ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পাঁচবিবি থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জোহান নওগাঁ জেলার ধামুরহাট থানার রুপনারায়নপুর গ্রামে বাসিন্দা। জোহান বেশ কিছুদিন ধরে স্থানীয় নওদা মশিউর রহমানের গুরুর খামারে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। আজ বিকেলে নদীর ধারে একদল স্থানীয় লোকজন জোহানের মরদেহ ভেসে থাকতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পাঁচবিবি থানার ইন্সপেক্টর তদন্ত ইমায়েদুল জাহেদী জানান, মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

স্থানীয়দের ধারণা, নদীতে গোসল করতে গিয়ে কিংবা কোনোভাবে পানিতে পড়ে গিয়ে জোহানের মৃত্যু হতে পারে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর