1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বগুড়ার শিবগঞ্জ মহাস্থানে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় শিক্ষকের উপর হামলা, মোটরসাইকেল ভাংচুর

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১৩০ বার পঠিত

 

গ্রামবাংলা নিউজ:

বগুড়ার শিবগঞ্জের মহাস্থান উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের ইভটিজিং এ বাধা দেওয়ায় মহাস্থান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক খায়রুল ইসলামকে মারধর ও মোটরসাইকেল ভাংচুরের ঘটনায় দশম শ্রেণির শিক্ষার্থী রিদয়সহ অজ্ঞাত ৫/৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন।

জানা যায়,গত শনিবার (২৪ মে) দুপুরে স্কুল মার্কেটের দ্বিতীয় তলা মিরাজ স্টুডিও পাশের সিঁড়িতে প্রবেশ করে দুইজন ছাত্রীদের ইভটিজিং এর চেষ্টা করছিলেন ওই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র রিদয়। বিষয়টি মিরাজ স্টুডিও প্রো: আতাউর রহমান স্কুলের শিক্ষক জানালে ঘটনাস্থলে সহকারী শিক্ষক খায়রুল ইসলাম সহ ৩জন শিক্ষক এতে বাধা দিলে ক্ষিপ্ত হয়ে সে ওই শিক্ষককে লাঞ্ছিত করেন। স্কুল ছুটি শেষে বাড়ি যাওয়ার পথে মহাস্থান শীলাদেবীর ঘাট নামক স্থানে ওই শিক্ষকের মোটরসাইকেল থামিয়ে মারধরসহ মোটরসাইকেল ভাংচুর করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

সে সময় স্থানীয়রাসহ ফাঁসিতলা এন,বি,আর উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক পারভেজ ইসলাম শিক্ষক খায়রুল ইসলামকে গুরুতর আহত অবস্থায়,শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরবর্তীতে ঘটনা বিষয়ে শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী ওই শিক্ষক।

ওই বিদ্যালয়ের সহকারি শিক্ষক খায়রুল ইসলাম বলেন, একজন শিক্ষকের ওপর বখাটের হামলা মানে আমাদের পুরো শিক্ষক সমাজের ওপর হামলার সমান। ২৪ ঘণ্টার ভেতর ওই বখাটে শিক্ষার্থী রিদয় সহ তার সাথে জড়িতদের গ্রেফতার না করা হলে তিনি অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের কথা বলেন। এ ঘটনায় প্রধান শিক্ষক নুরুল ইসলাম বলেন, আমাদের সহকারী শিক্ষকের ওপর হামলায় আমরা মর্মাহত। এর আগেও এসব ঘটনা ঘটেছে। আমরা এর সুষ্ঠু বিচার দাবি করছি।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান শাহীন জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর