1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

রাজশাহীর বাগমারায় ভূমি মেলা – ২০২৫  উদ্ধোধন উপলক্ষ্যে  শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্টিত 

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ২০৫ বার পঠিত

বাগমারা প্রতিনিধি:

”নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্য  কে সামনে রেখে  রাজশাহীর  বাগমারায় ভূমি মেলা ২০২৫  উদ্বোধন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৫ মে রবিবার বেলা এগারো’টায় উপজেলা ভূসি অফিসের উদ্যোগে  এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভূমি মেলার উদ্বোধন করেন বাগমারা উপজেলা সহকারী কমিশনার ভূমি মেহেদী হাসান। সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, মৎস্য কর্মকর্তা আক্তারুজ্জামান, প্রাণিসম্পদ কর্মকর্তা আহসান হাবিব সহ আরও অনেকে।

 ভূমি মেলায় ভূমি উন্নয়ন কর সহজতর করা, দালাল মুক্ত নামজারি করা সহ ডিজিটাল ভূমিসেবা সাধারণ জনগনের দোরগোড়ায় পৌছে দিতে সব ধরনের  পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে বলে জানান  বক্তারা।

প্রশ্নোত্তর পর্বে নানা প্রশ্নের জবাবে সহকারী কমিশনার মেহেদী হাসান বলেন, সেবাগ্রহীতাদের ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা যেমন ই-নামজারির আবেদন গ্রহণ, নিস্পত্তিকৃত এলএ কেসের চেক প্রদান, তাৎক্ষণিকভাবে অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ ও প্রদান, অনলাইনে ডিসিআর ও খতিয়ান প্রদান এবং সার্বিক ভূমি বিষয়ে সেবাগ্রহীতাদের সেবা  প্রদানের ব্যবস্থা করা হবে। এছাড়াও ভূমি অফিসের যেকোন সমস্যার সমাধানে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন বলেও মন্তব্য করেন এই কর্মকর্তা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর