1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

কৌতুহলবশত গলায় ফাঁস; প্রাণ গেল কিশোর আসলামের

বাগমারা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৪৬২ বার পঠিত

বাগমারা প্রতিনিধি:

রাজশাহীর বাগমারায় কৌতুহলের বসে গলায় ফাঁস দিয়ে আসলাম নামের ১২ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার যোগীপাড়া ইউনিয়নের ভাগনদী গ্রামে। সে ভাগনদী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র। মৃত আসলামের পিতার নাম আকবর হোসেন।

পারিবারিক সুত্রে জানা যায়, শুক্রবার সকাল নয়টার দিকে ঘরের দরজা জানালা লাগিয়ে দিয়ে গলায় ফাঁস দেয় আসলাম কিন্তু ফাঁস দেওয়ার পরে সে চিৎকার করতে থাকে। তবে বাড়িতে কেউ না থাকাই আশেপাশের লোকজন বাড়িতে ঢুকতে দেরি হয়। দরজা ভেঙে ঘরে প্রবেশ করে আসলামকে নিচে নামিয়ে নিশ্চিত হওয়া যায় যে সে মারা গেছে।

মৃত আসলামের মামা শামসুল ইসলাম জানান কয়েকদিন আগে পার্শ্ববর্তী গ্রামের একটা মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার পর থেকেই গলায় ফাঁস দেওয়ার বিষয়ে কৌতূহলী হয়ে ওঠে আসলাম। পরিবারের অন্য সদস্যদেরকে বিভিন্ন সময় জিজ্ঞেস করে গলায় ফাঁস দিলে আসলেই মানুষ মারা যায় কিনা। কিংবা গলায় ফাঁস দিয়ে মারা গেলে মানুষ ব্যথা পায় কিনাসহ অনেক প্রশ্ন। অবশেষে সে গলায় ফাঁস দিয়েই মারা গেল।

এলাকাবাসী জানায় সকালে আসলাম তার মামার সাথে পুকুরে মাছ ধরে। তার ঘন্টাখানেক পরেই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটাই সে।

যোগীপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল করিম বলেন, কৌতূহলের বসেই আসলাম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় দাফনের অনুমতি দেওয়া হয়েছে।তবে এ বিষয়ে বাগমারা থানায় একটি ইউডি মামলা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর