1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করতে গিয়ে নির্যাতনের শিকার প্রেমিকা

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৬৬৬ বার পঠিত

 

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি:-

রাজশাহীর বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নের আচিনপুর গ্রামে বিয়ের দাবিতে জেসমিন আক্তার কেয়া (২২) নামের এক কলেজ পড়ুয়া ছাত্রী প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেন। সেসময় প্রেমিকের আত্নীয় স্বজনের দ্বারা নির্যাতনের শিকার হয়েছেন মর্মে প্রেমিকা জেসমিন থানায় অভিযোগ দায়ের করেছেন।

বৃহস্পতিবার (২২ মে- ২০২৫ ইং) উপজেলার আচিনপুর গ্রামে এ ঘটনা ঘটে। প্রেমিক শামীম রেজা (৩২) আচিনপুর গ্রামের আবু বাক্কারের ছেলে। প্রেমিকা জেসমিন আক্তার (কেয়া ) নরদাশ ইউনিয়নের মাদিলা (ফুলপুর )গ্রামের জালাল উদ্দীনের মেয়ে।জেসমিন আক্তার (কেয়া) জানান, দীর্ঘ এক বছর ধরে প্রেমিক শামীমের সাথে প্রেমের সম্পর্ক হয়েছে। দফায় দফায় বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক ও হয়েছে তার সাথে। শামীম বিয়ে করবে বলে তার বাড়ীতে আসতে বলে আমাকে। আমাকে বাসায় ডেকে সে এখন বাড়ী থেকে পালিয়ে গিয়েছে।একারণে তিনি বিকেল থেকে তার বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন। এসময় শামীম রেজা ও তার পরিবারের লোকজনও বাড়ী ছেড়ে পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে যানা যায়, বৃহস্পতিবার সন্ধা ৬ টার সময় শামীমের পরিবারের লোকজন জেসমিন আক্তার (কেয়া) কে মারধর করে একটি অটোভ্যানে তুলে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে পাঠিয়ে দেন। জেসমিন আক্তারের পরিবারের লোকজন খবর পেয়ে সেখান থেকে চিকিৎসার জন্য বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

এ বিষয়ে বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুর ইসলাম জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর