1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

নওগাঁর রাণীনগরে দিনে-দুপুরে ফিল্মি স্টাইলে  টাকা ছিনতাই

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ২২৩ বার পঠিত

 

নিজস্ব সংবাদ দাতা:

নওগাঁর রাণীনগরে দিনে-দুপুরে ফিল্মি স্টাইলে হামলা চালিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রবিবার দুপুরে উপজেলার নগরব্রিজ এলাকায় মাখলুদ হোসেন (২১) নামে এক কলেজ ছাত্রকে ছুরিকাঘাত করে কয়েক লাখ টাকা ছিনতাই করেছে কতিপয় দুর্বৃত্তরা। বর্তমানে শিক্ষার্থী গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

এসময় দুর্বৃত্তরা ধারালো খুর দিয়ে মাখলুদের একটি কান কেটে দেয়, কোমরে  আঘাত ও পাইপ দিয়ে শরীরের বিভিন্ন স্থানে মারধর করে। মারপিটে মাখলুদ রাস্তায় জ্ঞান হারিয়ে পড়ে গেলে দুর্বৃত্তরা ব্যাগে থাকা সাড়ে পাঁচ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। পরে একজন ভ্যান চালক মাখলুদকে উদ্ধার করে পরিবার ও স্বজনদের খবর দিলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত মাখলুদ হোসেন উপজেলার চকাদিন (ত্রিমোহনী) এলাকার শারীরিক প্রতবন্ধি ওসমান গনির ছেলে। সে নওগাঁ সরকারি কলেজের একজন শিক্ষার্থী। রবিবার বিকেলে মাখলুদের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

আহত মাখলুদের মা ফাতেমা জান্নাত বলেন মাখলুদকে বিদেশ পাঠাবো। তাই সে তার মামার কাছ থেকে সাড়ে পাঁচলাখ টাকা নিয়ে সদর উপজেলার পারবাঁকাপুর গ্রাম থেকে বাড়িতে ফিরছিলো। ফিরতি পথে দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার নগরব্রিজের উপর ৮-১০ জন সন্ত্রাসী মিলে মাখলুদের পথরোধ করে হামলা করে। এ সময় দুর্বৃত্তরা ধারালো খুর দিয়ে মাখলুদের কানে, কোমরে  আঘাত করাসহ তাকে বেদম মারপিট করে মৃত ভেবে রাস্তায় ফেলে রেখে টাকার ব্যাগ নিয়ে চলে যায়। পরে খবর পেয়ে স্থানীয়দের সহযোগীতায় তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই এলাকার কতিপয় দুষ্কৃতিকারী ছেলেদের একটি সংঘবদ্ধ দল আছে যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন অপকর্ম করে আসছে। তারাই আমার ছেলেকে হয়তো বা পূর্বশত্রুতার জের ধরে এমন ঘটনা ঘটিয়েছে। আমি গরীব মানুষ। আমি পুলিশ প্রশাসনের কাছে এমন নির্মম ঘটনার সুবিচার প্রার্থনা করছি।

২নং কাশিমপুর ইউনিয়নের চেয়ারম্যান মকলেছুর রহমান বাবু জানান, গত ৫আগস্টে নতুন বাংলাদেশের জন্মের পর থেকে নগরব্রীজ এলাকার কতিপয় দুষ্কৃতিকারী ছেলেদের একটি সংঘবদ্ধ দল আত্মপ্রকাশ করেছে। যে দলের সদস্যরা বিভিন্ন সময় সমাজের গণ্যমান্য ব্যক্তিদের নানা ভাবে জিম্মি ও হয়রানী করে অর্থ হাতিয়ে নিচ্ছে। এছাড়া তারা উপজেলার বিভিন্ন স্থানে বিভিন্ন ধরণের অপকর্ম করে আসছে। তারই ধারাবাহিকতায় মাখলুদের উপর সন্ত্রাসী বর্বর হামলা চালিয়েছে ওই সংঘবদ্ধ দলের সন্ত্রাসীরা। এই বিষয়টি প্রশাসনকে একাধিকবার জানানোর পরও এখন পর্যন্ত দৃশ্যমান কোনও পদক্ষেপ গ্রহণ না করার কারণে তাদের দৌরাত্ম দিন যতই যাচ্ছে উদ্বেগজনক হারে ততই বৃদ্ধি পাচ্ছে।

থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, খবর পেয়ে ইতিমধ্যেই হাসপাতালে পুলিশ গিয়ে তথ্যাদি সংগ্রহ করেছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর