1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারায় বাজার মনিটরিং-এ ইউএনও, ব্যবসায়ীর  জরিমানা   

হেলাল উদ্দীন, বাগমারা থেকে:
  • প্রকাশের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ২৬২ বার পঠিত

বাগমারায় বাজার মনিটরিং-এ ইউএনও, ব্যবসায়ীর  জরিমানা

হেলাল উদ্দীন, বাগমারা
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সারাদেশের ন্যায় বাগমারায় কিছু অসাধু ব্যবসায়ী পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত মূল্য আদায় করছেন ক্রেতাদের কাছ থেকে। এমন অভিযোগে উপজেলার ভবানীগঞ্জ বাজারের বিভিন্ন এলাকা মনিটরিং করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম।
বুধবার বিকেল ৩ টায় ভবানীগঞ্জ কাঁচা বাজার সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড়ে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন। এ সময় ভবানীগঞ্জ কলেজ মোড়ের আব্দুর রাজ্জাক নামের এক ব্যবসায়ীর ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
কোনো ব্যবসায়ী যেন পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত মুনাফা আদায় না করে সেই লক্ষ্যে তাদেরকে সতর্ক করা হয়।
বিশেষ করে রমজানে কিছু ব্যবসায়ী অবৈধ ভাবে নিত্যপণ্যের মজুদ করে বাজারে সংকট সৃষ্টি করে। কেউ যেন পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি না করে সে বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।
সেই সাথে রাস্তায় যেন কোন দোকানপাট বসানো না হয় সে বিষয়েও ব্যবসায়ীদের সচেতন করেন ইউএনও। রাস্তায় দোকানপাট বসানোর কারণে যানজটের সৃষ্টি হয়ে থাকে।
পাশাপাশি ভবানীগঞ্জের প্রাণকেন্দ্র জিরো পয়েন্টকে দ্রুত সময়ের মধ্যে ফাঁকা করারও কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
বাজার মনিটরিং শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম সাংবাদিকদের বলেন, ভবানীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের বেশ কিছু নির্দেশনা প্রদান করা হয়েছে। নির্দেশনা মোতাবেক ব্যবসা পরিচালনা না করলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর