1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

রাজশাহীতে ডিপ্লোমা-বিএসসি নার্সিং শিক্ষার্থীদের দুপক্ষে সংঘর্ষে আহত ১০

আতাউর রহমান, জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ২৬১ বার পঠিত

 

আতাউর রহমান, জেলা প্রতিনিধি:-

রাজশাহী নার্সিং কলেজে বিএসসি ইন নার্সিং ও ডিপ্লোমা ইন নার্সিং শিক্ষার্থীদের দুপক্ষের মধ্যে হামলা, পাল্টা হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, যোগ্য শিক্ষক নিয়োগ সহ নানা দাবিতে আলাদা আলাদা ব্যানারে আন্দোলন করে আসছে বিএসসি ও ডিপ্লোমা ইন নার্সিং এর শিক্ষার্থীরা। সেই দাবি-দাওয়া নিয়ে আলোচনার এক পর্যায়ে বাক বিতন্ডার জেরে এঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএসসি ইন নার্সিং ও ডিপ্লোমা ইন নার্সিং এর শিক্ষার্থীরা সম্প্রতি আলাদা আলাদা ব্যানারে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলন করে আসছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে রাজশাহী নার্সিং কলেজের অডিটোরিয়ামে এক সভায় যান ডিপ্লোমা ইন নার্সিং এর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত কয়েকজন। সেখানে বিএসসি ইন নার্সিং এর শিক্ষার্থীদের সাথে তারা অশোভন আচরণ করে। এনিয়ে বাকবিতণ্ডা শুরু হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ডিপ্লোমা শিক্ষার্থীরা কলেজের বাইরে এসে গেটে অবস্থান নেন। আর বিএসসি ইন নার্সিং এর শিক্ষার্থীরা কলেজের গেট বন্ধ করে ভেতরে অবস্থান নেয়। এ সময় দফায় দফায় ডিপ্লোমা ইন নার্সিং এর শিক্ষার্থীরা গেট ভাঙার চেষ্টা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। এর এক পর্যায়ে বিএসসি ইন নার্সিং এর এক নারী শিক্ষার্থীর মোবাইল ফোন কেড়ে নেয়ার চেষ্টা করে ডিপ্লোমা ইন নার্সিং এর এক শিক্ষার্থী।

এনিয়ে পুলিশের উপস্থিতিতেই ভাঙা হয় গেট। শুরু হয়
বিএসসি ও ডিপ্লোমা ইন নার্সিং দুই পক্ষের ইট ছোঁড়াছুঁড়ি। ঘটে হামলা, পাল্টা হামলা, মারধরের ঘটনা। আহত হয় অন্তত ১০ জন। একাধিক নারী শিক্ষার্থীর অভিযোগ, তারা মারধরের পাশাপাশি হন হেনস্থার শিকার।

রাজশাহী নগর পুলিশের বোয়ালিয়া জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার হাফিজুর রহমান জানান, উত্তেজনা নিরসনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ঊর্ধ্বতনরা। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। আহত শিক্ষার্থীরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পরে সেনাবাহিনী এসে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর