1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

সারিয়াকান্দি ডিগ্রী কলেজে  ভারপ্রাপ্ত অধ্যক্ষর দায়িত্ব পেলেন আনোয়ারুল ইসলাম

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১২ মে, ২০২৫
  • ১৮১ বার পঠিত

 

এম কে হীরা মানিক সারিয়াকান্দি, বগুড়া প্রতিনিধি:

অলোচিত সেই বগুড়ার  সারিয়াকান্দি ডিগ্রী কলেজের গভর্নিং বডি (এডহক কমিটির) সভার সিদ্ধান্ত মোতাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুনজুর মোরশেদকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে সহকারি অধ্যাপক (কৃষি) আনোয়ারুল ইসলামকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে । মুনজুর মোরশেদকে পূর্বের উপাধ্যক্ষ পদে পুনঃবহাল রাখা হয়েছে। ১২ মে সোমবার সকালে সারিয়াকান্দি ডিগ্রী কলেজের অডিটোরিয়াম কক্ষে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন, সারিয়াকান্দি ডিগ্রী কলেজের গভর্নিং বডির(এডহক কমিটি) ও উপজেলা বিএনপির সভাপতি নূর এ আজম বাবু, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী জাকির হোসেন বাবলু, সাধারণ সম্পাদক আতাউর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফুল, সাংগঠনিক সম্পাদক শ্যামল মাহমুদ, পৌর বিএনপির সভাপতি সাহাদৎ হোসেন সনি, সিনিয়র সহ-সভাপতি আমিনুল মোমিন পিন্টু, কর্ণিবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদ ইকবাল, ফুলবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম আর ইসলাম রফিক। এছাড়াও অত্র কলেজের প্রভাষক ও কর্মচারী বৃন্দ এবং উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য- সাম্প্রতিক মুনজুর মোরশেদের বিরুদ্ধে ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের সহযোগী হিসেবে কাজ করা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার পরিবারের নামে মিথ্যাচার, অশ্লীল কথা বলা, কলেজের নানা অনিয়মের অভিযোগে তাকে অব্যাহতি প্রদান করা হয়। সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুনজুর মোরশেদের কাছে মুঠোফোনে জানতে চাইলে এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করেন নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর