1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

রাজশাহীর বাগমারায় ৮ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১২১ বার পঠিত

গ্রামবাংলা নিউজ:

রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ এলাকায় ৮ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক কৃত ব্যক্তির নাম আবদুস সাত্তার। রবিবার (০১ মার্চ) তাকে আটক করে বাগমারা থানা পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, শিশুটিকে কয়েকদিন ধরে বিভিন্নভাবে বলাৎকারের চেষ্টা করা হয়। সর্বশেষ গত শনিবার ভিকটিম শিশু বাসায় ফিরে তার বাবা-মাকে জানায়, আবদুস সাত্তার লোকটা  ভালো না। শিশুর কথাবার্তা ও আচরণে অস্বাভাবিকতা দেখে তারা উদ্বিগ্ন হয়ে বিষয়টি খতিয়ে দেখতে শুরু করেন। পরে শিশু নিজেই তার সাথে অসামাজিক কার্যকলাপের বর্ণনা দেন। এরপরেই নড়েচড়ে বসে পরিবারের লোকজন। শিশুটির জবানবন্দিতে উঠে আসে নৃশংসতার বর্ণনা।

খোঁজ নিয়ে জানা গেছে, ভবানীগঞ্জ মোহনা ক্লিনিকের পাশের একটি স’মিলের মালিক আব্দুস সাত্তারের বিরুদ্ধে এ অভিযোগ ওঠে। অভিযোগ ওঠার পর বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে এবং স্থানীয়ভাবে টাকার বিনিময়ে সমঝোতার চেষ্টার কথাও শোনা যায়, যা নিয়ে জনমনে ক্ষোভ সৃষ্টি হয়।

অবশেষে এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আব্দুস সাত্তারকে আটক করেছে। বাগমারা থানার ওসি সাইদুল আলম জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয়  ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর