1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

দুর্গাপুর উপজেলা পরিদর্শন করলেন রাজশাহী জেলা প্রশাসক  আফিয়া আক্তার

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ২৮১ বার পঠিত

জাহাঙ্গীর আলম আকাশ:

দূর্গাপুর প্রতিনিধি রাজশাহী

রাজশাহী দুর্গাপুর উপজেলা লক্ষণখলসী সরকারি প্রাথমিক বিদ্যালয়,পাঁচুবাড়ী, দেবিপুর, বখতিয়ারপর উচ্চ বিদ্যালয়, দেলুয়াবাড়ী ইউপি ও ডিজিটাল সেন্টার, দুর্গাপুর পৌরসভা ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন রাজশাহী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার। আজ (০৭ আগস্ট) বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলায় পৌছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি বিভিন্ন অফিস পরিদর্শন শেষে বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদে পৌছালে তাকে ফুল দিয়ে স্বাগত জানান উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার ভূমি (অতিরিক্ত) সাবরিনা শারমিন। এ সময় উপজেলা চত্তরে ফিতা কেটে জ্ঞানপিঁড়ি উদ্বোধন ও একজন ভিক্ষুককে একটি দোকানঘর তুলেদেন জেলা প্রশাসক আফিয়া আখতার।

‎এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমরা মাসে বা ১৫ দিনে নিয়মিত ভাবে উপজেলা গুলো পরিদর্শন করতে আসি। আপনাদেরও দায়ীত্ব সংশ্লিষ্ট অফিসারদের সকল কাজে আন্তরিক ভাবে সহযোগীতা করা।

‎সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, দুর্গাপুর উপজেলার বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এই পরিদর্শন করা হয়েছে। পরিদর্শনকালে জেলা প্রশাসক বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
‎এছাড়াও তিনি সকল দপ্তরের সার্বিক কার্যক্রমের ওপর সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও দক্ষতার সাথে কাজ করার জন্য কর্মকর্তাদের উৎসাহিত করেন।

‎এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা, উপজেলা প্রকৌশলী মাসুক-ই-মোহাম্মাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল আলম, উপজেলা সমাজসেবা অফিসার আ.ন.ম রাকিবুল ইউসুফ, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সেলিনা খাতুন, উপজেলা প্রকল্প অফিসার (পজীপ) সাইফুল ইসলামসহ সরকারি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর