1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

সারিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ৪ জন আহত

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৮১ বার পঠিত

 

এম কে হীরা মানিক সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি :

সারিয়াকান্দিতে সিএনজি চালিত অটোরিকশার নিয়ন্ত্রন হারিয়ে ১ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় কৃষকসহ আরও ৪ জন আহত হয়েছেন।
সােমবার সকালে সারিয়াকান্দি- বগুড়া সড়কে আমতলি ফায়ার স্টেশনের কাছে এদুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মােখলেছুর রহমান (৭০)। তিনি সারিয়াকান্দি পৌর এলাকার আন্দরবাড়ি গ্রামের মৃত মােবারক আকন্দের ছেলে। জানা যায়, বগুড়া চেলােপাড়া ( সিএনজি স্ট্যান) থেকে একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটো রিকশা যাত্রী নিয়ে সারিয়াকান্দির উদ্দেশে রওনা দেয়। এসময় ওই সড়কে ৪ জন কৃষক বসে ছিলেন। এমতাবস্থায় বগুড়া থেকে আসা ওই সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের উপরে পড়ে যায়। এতে সিএনজির যাত্রীসহ ৫ জন গুরুতর আহত হন।
আহতরা হলেন, আন্দরবাড়ি গ্রামের মৃত মোবারক আলীর ছেলে মোখলেছুর রহমান (৭০), দেলুয়াবাড়ি গ্রামের মৃত কদু প্রামাণিকের ছেলে হেলাল প্রামানিক (৫৫), মৃত মোখলেছারের ছেলে মতলব হােসেন (৬০) , মোখলেছারের ছেলে জালাল উদ্দিন (৫৫), কুতু প্রামাণিকের ছেলে অফিছ প্রামানিক (৩৫)।দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে সারিয়াকান্দি হাসপাতালে ভর্তি করে।
এদের মধ্যে মোখলেছুর রহমানকে গুরুতর আহত অবস্থায় বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে বিকাল ৪টায় তিনি মারা যান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর