1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বালুবাহী দাঁড়ানো ট্রাকে পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৩৯ বার পঠিত

 

মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় দাঁড়িয়ে থাকা বালু বোঝাই ট্রাককে পেছন থেকে পাথর বোঝাই একটি ট্রাকের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ৭ টার দিকে নওগাঁ রাজশাহী মহাসড়কের ১৪ মাইল ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম শ্রাবণ মোল্লা ২১। তিনি রাজশাহীর পবা উপজেলার  দুয়ারি গ্রামের রিপন মোল্লার ছেলে এবং পাথর বোঝাই ট্রাকের হেলপার ছিলেন। স্থানীয় প্রত্যক্ষদর্শী মাহবুর রহমান বলেন, বালু বোঝাই  ট্রাকটি পেট্রোল পাম্পের সামনের সড়কে দাঁড় করিয়ে ড্রাইভার প্রস্রাব করার জন্য নেমে যান। এর কিছু পরেই নওগাঁ থেকে রাজশাহীগামী পাথর বোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়।  এতে পাথর বোঝার ট্রাকের সামনের অংশ দুমড়ে মুছে যাওয়ায় ঘটনাস্থলেই হেলপার শ্রাবণ মোল্লার মৃত্যু ঘটে।

ঘটনার পর পাথর বোঝাই ট্রাকের চালক পালিয়ে যান।  বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনসুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহত শ্রাবণ মোল্লার মরদেহ উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিবারকে সংবাদ দেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর