1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

৫২ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ ঘ অঞ্চলের ফুটবল খেলার শুভ উদ্বোধন

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৩১ বার পঠিত

আব্দুস সালাম ক্রীড়া প্রতিবেদক বাগমারা:

আজ (১৭ আগস্ট) বুধবার নরদাশ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ৫২ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এর ফুটবল খেলার শুভ উদ্বোধন হয়। আজ সকাল ১০টায়(ঘ অঞ্চলের ভেন্যু) নরদাশ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে মোঃ আব্দুল মতিন (সভাপতি অ্যাডহক নরদাশ বহুমুখী উচ্চ বিদ্যালয়) এর সভাপতিত্বে এবং নরদাশ বহুমুখী উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ চীমান আলী, হাট গাঙ্গোপাড়া উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, এবং হাট গাঙ্গোপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম উপস্থিত থেকে খেলাটির শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এছাড়া উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরদাশ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও নরদাশ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি জুলফিকার আলী বাচ্চু, নরদাশ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি এস এম সেকেন্দার আলী, পানিয়া নরদাশ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ (সহকারী অধ্যাপক) মোঃ আব্দুর রাজ্জাক, নরদাশ ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মান্নান, নরদাশ ফুটবল দলের সাবেক ফুটবলার মাহবুবুর রহমান, নরদাশ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আব্দুস সালাম। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষক মন্ডলী।
উদ্বোধনী দিনে মোট ২০টি স্কুলের খেলা অনুষ্ঠিত হয়।
প্রথম দিনের খেলায় হাটমাধনগর উচ্চ বিদ্যালয়, দামনাশ, উচ্চ বিদ্যালয়, হাট গাঙ্গা পাড়া উচ্চ বিদ্যালয়, শেরকোল সিমলা উচ্চ বিদ্যালয়, বানউল উচ্চ বিদ্যালয়, মাসমাইল উচ্চ বিদ্যালয়, হাট খুজিপুর উচ্চ বিদ্যালয়, তকিপুর উচ্চ বিদ্যালয় এবং হাটমাধনগর আলিম মাদ্রাসা জয় পেয়েছে ।
রেফারির দায়িত্ব পালন করে মোঃ আব্দুল (হাকিম ক্রীড়া শিক্ষক নরদাশ উচ্চ বিদ্যালয়) মোঃ নুরুল ইসলাম (ক্রীড়া শিক্ষক বাই গাছা উচ্চ বিদ্যালয়) মোঃ মহসিন ইসলাম (ক্রীড়া শিক্ষক হাটমাধনগর উচ্চ বিদ্যালয়) মোঃ নজরুল ইসলাম ( ক্রীড়া শিক্ষক শেরকোল সিমলা উচ্চ বিদ্যালয়) ধীরেন্দ্রনাথ চন্দ্র (ক্রীড়া শিক্ষক বানউল উচ্চ বিদ্যালয়) মোঃ আবুল কালাম (ক্রীড়া শিক্ষক মচমইল উচ্চ বিদ্যালয়)
ধারা বর্ণনায় ছিল মোহাম্মদ আবদুর রশিদ সহকারী শিক্ষক বুজরুক কৌড় দাখিল মাদ্রাসা এবং কামরুজ্জামান বাবু।
নরদাশ বহুমুখী উচ্চ বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আব্দুল মতিন নরদাশ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠকে ঘ অঞ্চলের ভেন্যু নির্বাচিত করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সভাপতি তার উদ্বোধনী বক্তব্য বলেন “নিয়মিত খেলায় অংশ নেওয়া শিক্ষার্থীদের একাডেমিক ফলাফলও উন্নতি করে, খেলাধুলা শুধু প্রতিযোগিতা নয়, এটি উৎসব, এটি বন্ধন, এটি স্বপ্ন গড়ার গল্প।”
ঘ অঞ্চলের প্রধান নরদাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ চীমান আলী বলেন, “এ ধরনের আয়োজন আমরা অতীতেও উদ্বোধন করেছি আজকেও করছি। আমরা চাই এই খেলাধুলা শুধু এই মাঠেই সীমাবদ্ধ না থেকে ছড়িয়ে পড়ুক সব জায়গায়- স্কুলে, মহল্লায়, অফিসে, জীবনের প্রতিটি মোড়ে। কারণ খেলাধুলা মানে জীবনের জয়গান।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর