দূর্গাপুর প্রতিনিধি রাজশাহী
জাহাঙ্গীর আলম আকাশ :
রাজশাহী জেলা, দুর্গাপুর থানার,৫ নং ইউনিয়নের কাঠালবাড়িয়া গ্রামের এক জন গর্বিত সন্তান, মোঃ রানা হামিদ। তিনি বর্তমানে সরকারি তিতুমীর কলেজ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-আহবায়ক পদে দায়িত্ব রত আছেন, তিনি দুর্গাপুর পাইলট হাই স্কুল থেকে SSC এবং দুর্গাপুর ডিগ্রী কলেজ থেকে HSC পাশ করেন, পরবর্তীতে ১৬.১৭ সেশনে ঢাকার মহাখালীতে অবস্থিত সরকারি তিতুমীর কলেজে অনার্সে ভর্তি হন, পরবর্তীতে সরকারি তিতুমীর কলেজে স্নাতক এবং স্নাতকোত্তর শেষ করেন , তিনি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সম্মুখ সারির একজন যোদ্ধা, জুলাই আন্দোলনে ব্যাপক ভূমিকা রেখেছেন, রাজপথের লড়াকু এই সৈনিক, ৭ আগস্ট ২০২২ পল্টন পার্টি অফিস অবরুদ্ধ অবস্থায় আহত হন,
পরবর্তী প্রতিটি আন্দোলন সংগ্রামে দলের নির্দেশনা অনুযায়ী রাজপথের সম্মুখ সারিতে লড়াই করেন,
এর পরবর্তীতে ঐতিহাসিক ২৮ অক্টোবর ২০২৪ স্বৈরাচার পুলিশের সাথে ব্যাপক যুদ্ধে লিপ্ত হন,এবং পুলিশ পেটানো এবং পুলিশের বক্সে আগুন ধরানোর জন্য মামলার শিকার হন,
দীর্ঘদিন পলাতক অবস্থায় বিভিন্ন জায়গায় থেকে, দলের সকল হরতাল, অবরোধ,বিক্ষোভ মিছিলে সম্মুখ সারিতে থেকে দলের সকল আন্দোলন, সংগ্রামে সর্বাত্মকভাবে সফল করেছেন, তিনি বলেন অষ্টম শ্রেণী থেকে তার রাজনৈতিক পথ চলা শুরু, আন্দোলন সংগ্রামে অনেকবার আহত হয়েছেন , শরীরের বিভিন্ন অংশে ছররা গুলির আঘাত সহ একবার হাত ভেঙ্গেছেন পুলিশের লাঠির আঘাতে,
অনেক সময় অনেক বড় বড় বিপদের সম্মুখীন হয়েছেন, তবুও কখনো ভীত সংকুচিত হয় নাই, শহীদ জিয়ার আদর্শ ধারণ করে ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন, তিনি বলেন যে সময় অনেকেই বিএনপি ছাত্রদল নাম করতে ভয় পেত, সেই সময় আমি সরকারি তিতুমীর কলেজের সহ-সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করি,পরবর্তীতে উক্ত প্রতিষ্ঠানের যুগ্ম-আহ্বায়ক পদে নিয়োজিত আছি, তিনি আরো বলেন, আমরা মনে প্রানে বিশ্বাস করতাম ভয়ংকর ফ্যাসিবাদ, জনগণের উপর চেপে দেওয়া জোর জবর দস্তির রাজনীতি একদিন বিদায় নেবেই, তিনি আরো বলেন দুঃসময়ে আমরা সংকুচিত ছিলাম না,,, কিন্তু বর্তমানে আমরা সংকুচিত, নতুন কর্মীদের আবির্ভাব, যারা দুঃসময়ের সম্মুখ সারিতে থেকে নিজের জীবন ঝুকিতে ফেলে আন্দোলন সংগ্রাম করেছেন, দলের জন্য কাজ করেছে , সেই সকল ছাত্র নেতাদের কেও খোঁজ রাখে না, তারা কিভাবে সার্ভাইভ করে টিকে আছে কেউ খোঁজ নেয় না, দলের জন্য সর্বদা কাজ করে তারা নিজের জন্য কিছুই করতে পারে নাই, তিনি বলেন সেই সকল নেতাদের যারা বড় বড় গলায় মালা দিয়ে সংবর্ধনা নিচ্ছেন, মিছিল মিটিং করছেন, কই এতদিনতো আপনারা সংবর্ধনা নেন নাই, অথচ যাদের ত্যাগ এবং সংগ্রামে আপনারা সম্মান পেয়েছেন, তাদেরকেও একটু মূল্যায়ন করুন, পরিশেষে তিনি বলেন আমি রাজনীতি করি জনগণের জন্য ,, জনগণের অধিকার আদায়ের জন্য লড়াই সংগ্রাম করেছি , দুর্গাপুর পুঠিয়া সহ সারা বাংলাদেশের জাতীয়তাবাদীর একজন সেবক হয়ে উঠতে চান,
তিনি সবশেষে দুর্গাপুর পুঠিয়ার সর্বস্তরের জনগণের কাছে দোয়া চেয়ে জনাব তারেক রহমানের নির্দেশনায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন
তারুণ্যের প্রথম ভোট,
ধানের শীষের জন্য হোক ।