1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

হিলি স্থলবন্দর আন্দোলন প্রত্যাহার কাজে ফিরেছে শ্রমিকীরা

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ২৪৪ বার পঠিত

 

নিজস্ব সংবাদ দাতা:

দিনাজপুরের হিলি স্থলবন্দরের শ্রমিকদের দাবি পূরণ হওয়ায় কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছে শ্রমিকরা।
আজ সন্ধ্যায় পানামা পোট কর্তৃপক্ষ তাদের দাবি মেনে নেওয়ায় তারা আবারো কাজে যোগ দেন।
এর আগে আজ দুপুর থেকে তাদের ন্যায্য পাওনা আদায়ে বেসরকারি অপারেটর হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের শ্রমিকরা কর্মবিরতি পালন করেন।
কর্মবিরতি পালন কালে ভারত থেকে আমদানিকৃত কোন পণ্য আনলোড (খালাস) করেনি শ্রমিকরা।
শ্রমিকদের দাবি ছিল, বন্দরের সিএন্ডএফ এজেন্ট বা আমদানি কারকরাদের কাছ থেকে প্রতিটন পণ্য লোড আনলোড বাবদ যে পরিমাণ অর্থ আদায় করা হয় তার ছয় ভাগের এক ভাগ শ্রমিকদের পরিশোধ কর হয়।
পানামা পোটের কুলি শ্রমিক ঐক্য ৩০ গ্রুপ সম্বন্বয় পরিষদ কমিটির সরদার হাবিবুর রহমান বলেন, আমাদের দাবি ছিল শ্রমিকদের যে পরিমাণ শ্রমের মূল্য দিত এটাতে আমাদের সঙ্গে বৈষম্য হচ্ছিল। আমাদের টাকা শ্রমিক সরদাররা মেরে খাচ্ছি।
তিনি বলেন, আজ দুপুর থেকে বিষয়গুলো নিয়ে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার জন্য আমরা কর্মবিরতি দিই। সন্ধ্যার দিক কর্তৃপক্ষ আমাদের দাবি মেনে নেওয়ায় আমরা আবারো কাজে ফিরেছি।
বন্দর সুত্রে জানাগেছে, ভারত থেকে আমদানিকৃত পণ্যের প্রতি টন ৭৩.১৭ টাকা আমদানি কারকদের নিকট থেকে আদায় করা হয়। এর মধ্যে ১৫ শতাংশ ভ্যাট, সরকারকে ৪৯ শতাংশ এবং বন্দর কর্তৃপক্ষের ৫১ শতাংশ প্রদান করা হয়।
জানতে চাইলে হিলি স্থলবন্দরের পানামাপোর্টের ব্যবস্থাপক অশিত কুমার স্বর্ণাল বলেন, শ্রমিকদের দাবি নিয়ে তারা কর্মবিরতি করেছিল।উভয় পক্ষের আলোচনা সাপেক্ষে সমাধান করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর