1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

হারানো স্বামীর সন্ধান চাই দুর্গাপুরের ফুলঝুরি বেগম

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১৯৪ বার পঠিত


স্টাফ রিপোর্টার :

রাজশাহীর দুর্গাপুর উপজেলার হরিপুর ইউনিয়নের, হরিপুর গ্রামের অসুস্থ ব্যক্তি মোঃ আজিজুল হক (৬০) গত ৬ মে তার নিজ বাড়ি থেকে দুর্গাপুর বাজারের উদ্দেশ্যে বেরিয়ে যায় কিন্তু সে আর ফিরে আসেনি।
অসুস্থ এবং মানসিক ভারসাম্যহীন ব্যক্তি মোহাম্মদ আজিজুল হক হরিপুর গ্রামের হযরত আলী মন্ডল এর ছেলে। তার সন্ধান চেয়ে তার স্ত্রী ফুলঝরি বেগম গত ৭ মে ২০২৬ দুর্গাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন, জিডি নম্বর- ৩৬৭
তাদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে হারিয়ে যাওয়া ব্যক্তিকে যদি কেউ খুঁজে পান দয়া করে নিম্ন ঠিকানায় যোগাযোগ করবেন। আমরা খুব দুঃখে কষ্টে জীবন যাপন করছি।
সেই সাথে প্রশাসন ও দেশবাসীর সহযোগিতা কামনা করেছেন তার পরিবার।
আজিজুলের ছেলে ফেরদৌস আহমেদ বলেন আমার বাবা খুব সহজ সরল এবং বয়স্ক লোক। তার মাথার চুল এবং দাড়ি পেকে সাদা হয়ে গেছে তবে তিনি মানসিক ভারসাম্যহীন, সুস্পষ্ট কথা বলতে পারেন না। আমার এলাকার আশেপাশে এবং নিকট আত্মীয়দের বাসায় খোঁজখবর নিয়ে জেনেছি তিনি কারো বাড়িতে যান নি।
আমার বাবাকে আপনারা খুঁজে দিন। আপনাদের সহায়তায় বাবা কে খুঁজে পেলে আপনাদের কাছে চির কৃতজ্ঞ থাকবো।
যোগাযোগ:
ছেলে- মোঃ ফেরদৌস আহমেদ, মোবাইল:০১৭০৯৭৭২৩৭০
স্ত্রী- ফুলঝুরি বেগম, মোবাইল:০১৭০৯৭৭২৩৭০।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর