1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

সৌদি আরব থেকে লাশ হয়ে দেশে ফিরলেন বাগমারার আনামুল

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ২০৬ বার পঠিত

গ্রামবাংলা নিউজ:

ভ্যানচালক ইয়ানুস আলী আশা করেছিলেন, ছেলে আনামুল হক সৌদি আরবে গিয়ে পরিবারের দুঃখ দূর করবেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস—বাড়ি ফিরলেন ঠিকই, তবে লাশ হয়ে। এখন ঋণের বোঝা আর ছেলের রেখে যাওয়া স্ত্রী-সন্তান নিয়ে দিশেহারা ইয়ানুস আলী।

রোববার দুপুরে আনামুল হকের লাশ নিজ গ্রাম রাজশাহীর বাগমারার মাড়িয়া ইউনিয়নের গোয়ালপাড়ায় পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা।

পরিবার সূত্রে জানা গেছে, গত ১৭ সেপ্টেম্বর স্থানীয় এক আদম ব্যবসায়ী আতিক হোসেনের মাধ্যমে সৌদি আরবে যান আনামুল। প্রবাসী কল্যাণ ব্যাংকসহ বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে প্রায় পাঁচ লাখ টাকা ঋণ নিয়ে তিনি বিদেশে গিয়েছিলেন। সেখানে ‘আলী আবদুল্লাহ আল-মাকরামি কম’ নামের একটি প্রতিষ্ঠানে কাজ নেন।

বিদেশ যাওয়ার মাত্র ১৪ দিন পর, ১ অক্টোবর সৌদি আরবের আফিফ এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি। ওই দুর্ঘটনায় মিশর, সুদান ও পাকিস্তানের নাগরিকসহ আটজনের মৃত্যু হয়, তাঁদের মধ্যে একমাত্র বাংলাদেশি ছিলেন আনামুল হক।

পরিবারের সদস্যরা জানান, মৃত্যুর পর ১৪ দিন তাঁর লাশ আফিফ শহরের একটি হাসপাতালের মর্গে ছিল। পরে দূতাবাসের সহায়তায় লাশ দেশে আনা হয়।

নিহতের বাবা ইয়ানুস আলী কান্নাজড়িত কণ্ঠে বলেন, ঋণ কইরা বেটারে বিদেশ পাঠাইলাম, ভাবছিলাম অনেক টাকা লইয়া আসবে। এখন সব শেষ। বেটার বউ-ছাওয়াল নিয়া কীভাবে থাকমু!”

স্ত্রী বিলকিস বানু বলেন, ১৪ দিন স্বামীর সঙ্গে যোগাযোগ ছিল না। পরে দূতাবাসে ফোন করে জানতে পারি, তিনি মারা গেছেন।

স্বজনেরা অভিযোগ করেন, স্থানীয় আদম ব্যবসায়ী আতিক হোসেন মৃত্যুর পরেও তাঁদের কাছ থেকে টাকা দাবি করেন। তাঁর মোবাইল এখন বন্ধ রয়েছে।

এই বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও আতিক হোসেনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর