1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

‎সীমান্তে বিজিবি’র অভিযানে মাদকসহ একজন আটক

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২১ বার পঠিত






‎লালমনিরহাট প্রতিনিধি।।


‎বর্ডার গার্ড বাংলাদেশ (১৫ বিজিবি) লালমনিহাটের আওতাধীন লালমনিহাট ও কুড়িগ্রাম সীমান্তে বিশেষ সাড়াশি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় নুরুল ইসলাম (৩২) নামে এক চোরাকারবারিকে আটক করা হয়েছে।

‎শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর সদস্যরা পৃথক অভিযানে ৩৫০ বোতল ইস্কাফ সিরাপ, ৫৮ বোতল ফেন্সিডিল ও ৬ কেজি গাঁজা উদ্ধার করেন।

‎আটক নুরুল ইসলাম কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দক্ষিণ শিংঝাড় গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।

‎এর মধ্যে গংগারহাট বিওপি’র আওতাধীন মধ্য বিদ্যাবাগিস এলাকায় অভিযান চালিয়ে ৪৩ বোতল ফেন্সিডিল, ৬ কেজি গাঁজা এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদক ও যানবাহনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৮৬ হাজার টাকা।

‎আটক নুরুল ইসলামের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত মালামালও থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি মাদক সংশ্লিষ্ট অন্যান্য চোরাকারবারীদের বিরুদ্ধেও মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে বিজিবি জানিয়েছে।

‎লালমনিরহাট ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।”

‎তিনি মাদক প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন এবং গোপন তথ্য প্রদানকারীদের পরিচয় গোপন রাখার আশ্বাস দেন।


Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর