
দূর্গাপুর প্রতিনিধি রাজশাহী
জাহাঙ্গীর আলম আকাশ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি পালনে দূর্গাপুর উপজেলা ও পৌর যুবদল শাখা কতৃক আয়োজিত বর্ণাঢ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দূর্গাপুর উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব, ও মহিলা ডিগ্রী কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মো: মাইনুল হকের নেতৃত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে সাবেক দূর্গাপুর পৌর মেয়র ও সদস্য রাজশাহী জেলা বিএনপি সাইদূর রহমান মন্টু , সিনিয়র যুগ্ম আহ্বায়ক উপজেলা যুবদল মোঃ মাইনুল হক, সদস্য রাজশাহী জেলা যুবদল মোঃ সোহেল রানা শহীদ, সাবেক সাধারণ সম্পাদক পৌর যুবদল মোঃ শফিকুল ইসলাম আজম,সেচ্ছাসেবক দলের ও থানা সভাপতি মোঃ জিলহাজ্ব, যুগ্ম আহ্বায়ক পৌর যুবদল মোঃ রাকিবুল ইসলাম, আহ্বায়ক পৌর যুবদল মোঃ আল-আমিন রিমন ইসলাম, যুগ্ম আহ্বায়ক পৌর ছাত্রদল আল সাইফ জীবন, সদস্য পৌর যুবদল মোঃ বাবু,যুব নেতা মোঃ হ্যাপি, ৬নং ওয়ার্ড যুবদল মাইনুল, পৌর যুবদল সদস্য মোঃ হাসান, ৪নং দেলুয়াবাড়ী ইউপি সদস্য সাইদূর, ২নং কিসমতগনকৌড় যুবনেতা মোঃ বিপ্লব, দূর্গাপুর থানা যুবদল জাহাঙ্গীর ও থানা ছাত্রদল মূরসালীন সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।