1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রণব কুমার রায় চৌধুরীর বিদায় সংবর্ধনা

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৬ বার পঠিত



এম কে হীরা মানিক, সারিয়াকান্দি বগুড়া প্রতিনিধি:

বগুড়ার সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সিনিয়র শিক্ষক প্রণব কুমার রায় চৌধুরীর ৩৫ বছর কর্মজীবন শেষ করে মঙ্গলবার (৯সেপ্টেম্বর) বিদ্যালয়ের পক্ষ থেকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়। তিনি ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন। বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মুজাহিদুল ইসলাম পলাশ মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং তিনি সমাপনী বক্তব্য রাখেন।
এতে স্বাগত বক্তব্য রাখেন,বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাকী মো: জাকিউল আলম ডুয়েল। দীর্ঘ সময় বিদ্যালয়ের শিক্ষক বৃন্দদের সাথে কাটানো ও ছাত্রীদের পাঠদান সহ সকল বিষয়ে স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন বিদায়ী শিক্ষক প্রণব কুমার রায় চৌধুরী। বিদায়ী শিক্ষকের স্মৃতি চারণ করে আরও বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক, দশম শ্রেণির ছাত্রী সাদিয়া ইসলাম শশী, নবম শ্রেণির ছাত্রী ঐশ্বর্য সাহা ও খাদিজা আকতার প্রমুখ। এ সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক মণ্ডলী, অভিভাবকবৃন্দ,সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ ছাত্রীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন, সহকারি শিক্ষক আব্দুল কাইয়ুম মামুন। আলোচনা সভা শেষে বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সিনিয়র শিক্ষক প্রণব কুমার রায় চৌধুরীকে ফুল সাজানো গাড়িতে করে আনুষ্ঠানিক ভাবে তার নিজ বাড়ীতে পৌঁছে দেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক মণ্ডলী ও শিক্ষার্থীরা।
দীর্ঘ ৩৫ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে অবসরে যাওয়া প্রণব কুমার রায় চৌধুরীর প্রতি শিক্ষার্থীদের এই ভালোবাসা সারিয়াকান্দিতে সৃষ্টি করেছে এক অনন্য দৃষ্টান্ত। সাধারণ মানুষেরা এই বিদায় অনুষ্ঠান শুধু একটি শিক্ষককে বিদায় নয়, বরং এটি প্রমাণ করেছে একজন সৎ, নিবেদিত প্রাণ ও স্নেহশীল শিক্ষক কিভাবে আজীবন শিক্ষার্থীদের হৃদয়ে স্থান করে নেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর