1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন ওসি

হীরা মানিক, সারিয়াকান্দি থেকে
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৪৪৩ বার পঠিত

 

হীরা মানিক,সারিয়াকান্দি প্রতিনিধি:

বগুড়ার সারিয়াকান্দিতে বুধবার (২৮ মে) সকালে সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) জামিরুল ইসলাম।
এসময় বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন তিনি। ছাত্রীদের সাথে ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধ সহ বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা করেন।

তিনি ছাত্রীদের আরও বলেন, বিদ্যালয়ের সামনে, আশেপাশে এবং বিদ্যালয়ে আসা বা যাওয়ার পথে কেউ যদি বিরক্ত করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোরভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ছাত্রীদের পিতা-মাতা ও শিক্ষক মণ্ডলীদের সাথে ভালো আচরণ ও মন দিয়ে পড়াশোনা করার অনুরোধ জানান তিনি।

এ সময় সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক মুজাহিদুল ইসলাম পলাশ মন্ডল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাকী মো: জাকিউল আলম ডুয়েল, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণর সম্পাদক সিরাজুল ইসলাম ফুল, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলন, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য জাহিদুল ইসলাম সবুজ, শিক্ষক প্রতিনিধি ইউনুস আলী, শিক্ষকমণ্ডলীসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর