1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

সারিয়াকান্দি উপজেলাতে উন্নয়নের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

এম কে হীরা মানিক, সারিয়াকান্দি বগুড়া প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ২৫৪ বার পঠিত

 

এম কে হীরা মানিক, সারিয়াকান্দি বগুড়া প্রতিনিধি:

বগুড়ার সারিয়াকান্দি উপজেলা উন্নয়নের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। সারিয়াকান্দি উপজেলা উন্নয়ন আন্দোলন কমিটির আয়োজনে ১৬ জুন সোমবার সকাল ১১ টায় সারিয়াকান্দি প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

সারিয়াকান্দি উন্নয়নের জন্য নদী বন্দর, ২য় যমুনা সেতু, সার কারখানা, বিসিক, ইপিজেড, মেডিকেল কলেজ ও পর্যটন কেন্দ্রের দাবী বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা উন্নয়ন আন্দোলন কমিটির আহবায়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ শেখ সাদী, যুগ্ম আহবায়ক মতিউর রহমান মতিন, রবিউল ইসলাম লিটন, জুলফিকার আলম রুনু, সদস্য মুজাহিদুল ইসলাম পলাশ, লাল মাহমুদ লাল, মিজানুর রহমান মিলন ও জহুরুল ইসলাম সহ সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য এই উপজেলার মধ্যে দিয়ে যমুনা, বাঙ্গালী ও সুখদহ নদী প্রবাহিত হয়েছে। যমুনা নদীর তীরে রয়েছে কালীতলা ও প্রেম যমুনার ঘাট এবং সারিয়াকান্দি শহর। যার ঐতিহাসিক অবস্থান ও অবদান বাংলাদেশকে করেছে গৌরবান্বিত। এই উপজেলার চরাঞ্চলে প্রায় সব ধরনের কৃষি পণ্য উৎপাদিত হয়। যা দেশের বিভিন্ন অঞ্চল এবং বিদেশেও রপ্তানি হয়। কালিতলা ও প্রেম যমুনা ঘাটে প্রতিনিয়ত দর্শনার্থীদের ভীড় লেগেই থাকে। যার ফলে এটিকে মিনি-কক্সবাজার বলা হয়ে থাকে। বিভিন্ন দিক পর্যালোচনা করে উল্লিখিত দাবীগুলো এই উপজেলা বাসীর প্রাণের দাবী। তাই এই দাবীগুলো বাস্তবায়ন চান উপজেলার সকল স্তরের জনসাধারণ।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর