1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

সারিয়াকান্দিতে সকল দুর্গাপূজা মন্ডপে বণিক সমিতি লিঃ এর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ২৩২ বার পঠিত

এম কে হীরা মানিক, সারিয়াকান্দি বগুড়া প্রতিনিধি:

বগুড়ার সারিয়াকান্দি পৌর এলাকায় সকল পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নগদ অর্থ উপহার প্রদান করেছেন সারিয়াকান্দি বণিক সমিতি লিমিটেড।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮টার পর থেকে পৌর এলাকার সকল পূজা মন্ডপে ঘুরে ঘুরে পরিদর্শন ও বণিক সমিতি লিমিটেডের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করেন নেতৃবৃন্দ। সেই সঙ্গে পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় ও তাদের খোঁজখবর নেন।এসময়-সারিয়াকান্দি বণিক সমিতি লিমিটেডের সভাপতি সিরাজুল ইসলাম ফুল ও সাধারণ সম্পাদক এ্যাড.শরিফুল ইসলাম হিরা, সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম পলাশ, পৌর বিএনপির সভাপতি সাহাদাৎ হোসেন সনি, বণিক সমিতি লিমিটেডের সদস্য মোঃ মুন্টু মিয়া,দুলাল মিয়া,শফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।বণিক সমিতি লিমিটেডের সভাপতি সিরাজুল ইসলাম ফুল বক্তব্যে বলেন, সারিয়াকান্দি বণিক সমিতি লিমিটেডের পক্ষ থেকে আপনাদের মাঝে এই উপহার তুলে দিচ্ছি। বণিক সমিতি লিমিটেড সনাতন ধর্মাবলম্বীদের পাশে আছে, ভবিষ্যতেও থাকবে। তবে এক প্রশ্নে ফুল বলেন,বিগত দিনে আমার জানামতে আর্থিক সহযোগিতা করা হয়নি। এই প্রথম আমরাই অর্থ দিয়ে পাশে থাকার চেষ্টা করেছি। সামনের দিনে চেষ্টা করবো অর্থের সহযোগীতা বাড়ানো। অনুদান পেয়ে পূজা মণ্ডপ কমিটি বণিক সমিতি লিমিটেডের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন আমাদের সনাতন ধর্মের মানুষদের প্রতি আপনাদের এই অনুদান এবং সার্বক্ষণিক ভালো-মন্দ খোঁজখবর ভালোবাসা ভবিষ্যতেও যেন চলমান থাকে ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর