1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

সারিয়াকান্দিতে মৎস্য বিভাগ ও থানা পুলিশের যৌথ অভিযানে চায়না জাল পুড়িয়ে ধ্বংস

এম কে হীরা মানিক, সারিয়াকান্দি বগুড়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৪২১ বার পঠিত

 

এম কে হীরা মানিক সারিয়াকান্দি বগুড়া প্রতিনিধি:

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বাঙালি নদী থেকে ৮০ টি চায়না দুয়ারী জাল ও ১২০০ মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। সোমবার দুপুরে বাঙালি নদীতে থানা পুলিশের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ মুর্শিদা খাতুন। পরে উদ্ধার করা চায়না দুয়ারী ও কারেন্ট জাল
জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় থানার এএসআই ইসমাইল হোসেন সহ মৎস্য অফিসের কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সারিয়াকান্দি উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ মুর্শিদা খাতুন বলেন, বাঙ্গালি নদীতে কিছু অসাধু ব্যক্তি চায়না দুয়ারী জাল দিয়ে পোনা মাছ ধরছে-এমন খবরে অভিযান পরিচালনা করা হয়। দেশীয় প্রজাতির মাছ রক্ষায় এবং জনস্বার্থে অবৈধ মৎস্য আহরণকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর