
এম কে হীরা মানিক:
সারিয়াকান্দি উপজেলা প্রতিনিধি, বগুড়ার সারিয়াকান্দির যমুনা নদীর পূর্ব পাশে চর অঞ্চলে গরুর জন্য ঘাস সংগ্রহ করার সময় বজ্রপাতে ১ স্কুল ছাত্র নিহত ও ১ ব্যক্তি মারাত্মক ভাবে আহত হয়েছেন। উপজেলার কাজলা ইউনিয়নের বেনিপুর চরে বুধবার দুপুরে এ বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় গরুর জন্য ঘাস সংগ্রহ করতে আসা পার্শ্ববর্তী হাটশেরপুর ইউনিয়নের দীঘাপাড়া চরের মিলনের ছেলে ৯ম শ্রেণীর স্কুল ছাত্র নিশাদ (১৫) ঘটনাস্থলেই নিহত হন এবং মৃত মতিলালের ছেলে সুনীল কর্মকার (৪৫) মারাত্মকভাবে আহত হন।
আহত সুনীলকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন ।