1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

সান্তাহার পৌরসভা চুরি ও ছিনতাই বাড়ছে

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ২৮৬ বার পঠিত

 

গ্রাম বাংলা নিউজ:

আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভা এলাকায় উদ্বেগজনকভাবে  চুরি ও
ছিনতাই ঘটনা ক্রমেই বাড়ছে। প্রায় রাতে কোন না কোন এলাকায় ঘটছে এসব চুরি
ছিনতাইয়ের মতো ঘটনা। চুরি ছিনতাই ঘটনা বেড়ে যাওয়ায় পৌরবাসির মধ্যে আতংক বিরাজ
করছে।
প্রাপ্ত তথ্যমতে. সম্প্রতি সান্তাহার পৌরসভা এলাকার নামা পোওতা গ্রামের অবসরপ্রাপ্ত সেনা
সদস্য সোহেল রানার বাসার বেলকনি গ্রীলকেটে দুবৃর্ত্তরা বাসায় ঢুকে প্রায় ৫০ হাজার টাকা
ও ১২ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এরপর গত বৃহস্পতিবার ১৭ জুলাই দিবাগত রাতে
সান্তাহার পৌরসভা এলাকার উপহার টওয়ারের সামনে ন্যাটো ফার্মেসিতে চুরি, পরদিন শুক্রবার (১৮
জুলাই) দিবাগত রাতে সান্তাহার রোজা ব্যাটারি হাউজ ও মনিকা মার্কেটে মতি মিল স্টোরে
চুরির ঘটনা এবং স্টেশন রোড এলাকায় লেবু মিয়া নামে এক বাদাম বিক্রেতা ২৫ শত টাকা
ছিনতাইয়ের ঘটনা ঘটে। এছাড়া কলাবাগান এলাকায়সহ কয়েকটি এলাকায় প্রায় রাতে
ছিনতাইয়ের ঘটনা ঘটছে বলে স্থানীয় বাসিন্দদের অভিযোগ। প্রায় রাতে এসব চুরি ও
ছিনতাইয়ের মতো ঘটনায় পৌরবাসিদের মাঝে আতংক বিরাজ করছে। সান্তাহার ফাঁড়ি পুলিশ
চুরি ও ছিনতাই রোধ করতে বিশেষ তৎপরতা চালাচ্ছে বলে জানায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর