1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

সান্তাহারে যৌথবাহিনীর অভিযানে হেরোইনসহ তিন নারী-পুরুষ গ্রেপ্তার

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ১০২ বার পঠিত



গ্রাম বাংলা নিউজ :
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে যৌথ বাহিনীর অভিযানে ৫ গ্রাম হেরোইনসহ তিন নারী-পুরুষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
গত শনিবার রাত ৮ টার দিকে সান্তাহার পৌর শহরের হাটখোলা নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত পরিমাণ হিরোইন সহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- বগুড়া সদরের নামাজঘর ট্রাকস্ট্যান্ড এলাকার রাজু শেখের স্ত্রী রুবি বেগম (৫০), সান্তাহার নতুন বাজার এলাকার হযরত আলী খানের ছেলে শাকিল (২২) ও একই এলাকার আশরাফুল ইসলাম সেন্টুর ছেলে আমির হামজা (২৫)।
এ ব্যাপারে আদমদীঘি থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।
জানা যায়, দুপচাঁচিয়া সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট ফাতিন মুস্তাসিন এর নেতৃত্বে আদমদীঘির সান্তাহার পৌর শহরের নতুন বাজার এলাকায় চিহ্নত মাদক ব্যবসায়ী হযরত আলী খানের বসড় বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক কারবারি হযরত আলী পালিয়ে গেলেও একজন নারী ও দুইজন পুরুষ মাদক কারবারিকে আটক করা হয়। এরপর তাদের তল্লাশী করে ৫ গ্রাম হেরোইন উদ্ধারসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।

সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বকুল হোসেন জানান, গ্রেপ্তারকৃত তিন মাদক কারবারির মধ্যে রুবি বেগম ও শাকিলের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আজ রবিবার ১জুন দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠিয়েছে পুলিশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর