1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

সাতক্ষীরা সীমান্তে সাড়ে দশ লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ২৪২ বার পঠিত

গ্রামবাংলা নিউজ:

মঙ্গলবার (০৫ আগস্ট ২০২৫) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ কাকডাঙ্গা, তলইগাছা, বৈকারী, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প, চান্দুরিয়া, পদ্মশাখরা এবং সুলতানপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৪৫ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ প্রায় ছয় লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করে।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির আভিযানে লক্ষীদাড়ি নামক স্থান হতে ৪৫ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক করে।

এছাড়াও, কাকডাঙ্গা বিওপির আভিযানে কলারোয়ার গেড়াখালী ও কেড়াগাছি হতে ১ লাখ ৪৫ হাজার টাকার ভারতীয় শাড়ি ও ঔষধ আটক করে। চান্দুরিয়া বিওপির আভিযানে কলারোয়ার কাদপুর আমবাগান হতে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে।

ভোমরা বিওপির আভিযানে লক্ষীদাড়ি হতে ২৮ হাজার টাকার ভারতীয় শাড়ি আটক করে। ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর আভিযানে ফকিরপাড়া হতে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। তলুইগাছা বিওপির আভিযানে তেতুলবাড়ি হতে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে।

পদ্মশাখখরা বিওপির আভিযানে পদ্মশাখরা ফুটবল মাঠ নামক স্থান হতে ৪২ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বোরকা আটক করে। মাদরা বিওপির আভিযানে রাজপুর হতে ৩৫ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। বৈকারী বিওপির আভিযানে নতুনপাড়া হতে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে।

হিজলদী বিওপির আভিযানে শিশুতলা হতে ১৩ হাজার টাকার ভারতীয় বাইসাইকেল আটক করে। এছাড়াও, সুলতানপুর বিওপির আভিযানে তালসারি হতে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে।

আটক পন্যের সর্বমোট মূল্য ৫ লাখ ৯৬ হাজার টাকা।

বিজিবি আরো জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও, মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।

দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে এবং দেশের তরুন/যুব সম্প্রদায়কে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর