1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

সাতক্ষীরায় কোরবানি পশুর চামড়া সংরক্ষণে ১০ টন লবণ দেবে সরকার

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ১৪৬ বার পঠিত

 

নিজস্ব সংবাদ দাতা:

ঈদুল আজহা সামনে কোরবানির পশুর চামড়া সংরক্ষণে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে উপকূলীয় জনপদ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় এতিমখানা, লিল্লাহ বোর্ডিং ও মাদরাসাগুলোকে বিনামূল্যে ১০ টন লবণ সরবরাহ করবে উপজেলা প্রশাসন, যা এই অঞ্চলে প্রথমবারের মতো ঘটছে।বিষয়টি নিশ্চিত করেছেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রনী খাতুন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, চামড়া দেশীয় অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটি নষ্ট না করে যথাযথভাবে সংরক্ষণে সবাইকে উৎসাহিত করতেই এই উদ্যোগ। এবছর শ্যামনগরের জন্য ১০ টন লবণ বরাদ্দের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

উপজেলা প্রশাসনের তথ্যমতে, শ্যামনগরের ৯৫টি এতিমখানা, মাদরাসা ও লিল্লাহ বোর্ডিংকে এরইমধ্যে সরকারি সহায়তার বার্তা জানানো হয়েছে। এসব প্রতিষ্ঠানে প্রয়োজনীয় লবণ সরবরাহ করে চামড়া প্রক্রিয়াজাত করার পরামর্শ দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, অতীতে লবণের অভাবে অনেক সময়ই চামড়া নষ্ট হয়ে যেতো। বিক্রির সময়ও মিলতো না কাঙ্ক্ষিত দাম। তবে এবার চামড়া যথাযথভাবে সংরক্ষণ করে ন্যায্য মূল্যে বিক্রির সুযোগ রয়েছে। এবার শ্যামনগরে আট হাজারের বেশি পশু কোরবানি হতে পারে বলে জানা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর