1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

সাতক্ষীরায় অভিনব কায়দায় চোখের সামনে মোটরসাইকেল উধাও !

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১০৪ বার পঠিত

গ্রামবাংলা ডেক্স নিউজ:

সাতক্ষীরার পারুলিয়ায় অভিনব কায়দায় মোটরসাইকেল নিয়ে উধাও হয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে পারুলিয়ার ঘোষপাড়ায় এ ঘটনা ঘটে।
পারুলিয়া ঘোষপাড়ার শুভঙ্কর ঘোষ জানান,বাড়ির পাশের রাস্তার ধারে একটি জায়গায় তিনি তাঁর ব্যবহৃত কালো রঙের পালসার বাইকটি (রেজিঃ: নম্বর ১২৩৮২৩) লক করে রাখেন। এরপর তিনি তার স্ত্রী ও পুত্রকে নিয়ে শ্বশুরবাড়িতে যাওয়ার প্রস্তুতি নিতে থাকেন। কিছুক্ষণের মধ্যে তাদের বাড়ির সামনে একটি বাইকে দুজন ব্যক্তিকে আসতে দেখে তিনি বাইরে বের হন। এসময় চোখের সামনে একজন দুর্বৃত্ত বাইকের লক খুলে স্টার্ট দিয়ে পারুলিয়া বাজারের দিকে পালিয়ে যান।অপরজন তার বাইক নিয়ে একই সাথে পালাতে থাকেন।
তিনি আরও জানান, তিনি তার কাকার ব্যবহৃত একটি বাইকে চড়ে দুর্বৃত্তদের পেছনে পেছনে যান। তবে নলতা পার হওয়ার পর তারা অদৃশ্য হয়ে যায়।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মুকিত খান জানান, খবর পাওয়া মাত্র পুলিশ বাইকের খোঁজ পেতে মাঠে নেমেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর