1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বাগমারা জামায়াতের প্রার্থী ডাঃ আঃ বারী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ২৭৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর বাগমারায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক মনোনীত এমপি প্রার্থী ডাঃ মোঃ আব্দুল বারী সরদার। শনিবার, ৯ আগষ্ট বেলা ১২ টায় উপজেলার ভবানীগঞ্জে অবস্থিত বাগমারা প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগমারা উপজেলা শাখার সেক্রেটারি ওহিদুল ইসলাম সভার সুষ্ঠু সঞ্চালনা করেন।

মতবিনিময় সভায় ডাঃ আব্দুল বারী সরদার বলেন, “আমাদের বাগমারা উপজেলায় এখনো অনেক সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। আমার রাজনীতিতে আসার মূল লক্ষ্য হচ্ছে, জনগণের দূর্ভোগে এগিয়ে আসা, শিক্ষার উন্নতি, স্বাস্থ্য সেবা সহজলভ্য করা, কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তা প্রদান এবং যুবসমাজের কর্মসংস্থান বৃদ্ধি করা।”

তিনি জানান, মানুষ মাত্রই ভুল আছে কেউ ভুলের উর্ধ্বে নয়। তাই আমিও কোনরকম ভুলভ্রান্তি করে থাকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাকে সার্বিক সহযোগিতা করবেন। যেন আমি বাগমারার মানুষের জন্য কল্যাণকর কাজগুলো করতে পারি। যাতে স্থানীয় জনগণের জীবনে সার্থক পরিবর্তন আসে।

তিনি আরও বলেন “রাজনৈতিক সংঘাত নয়, বরং একতার মাধ্যমে এলাকার উন্নয়ন সম্ভব। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য তিনি সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। জনগণের উন্নয়নই আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত বলেও তিনি মনে করেন।

প্রেসক্লাবের সদস্য সাংবাদিকরা ডাঃ আব্দুল বারীর দৃষ্টিভঙ্গি ও নির্বাচনী প্রতিশ্রুতির প্রশংসা করেন।

এসময় রাজশাহী জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য আঃ আহাদ কবিরাজ বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের কল্যাণের জন্য রাজনীতি করে। এখানে দলীয় বা ব্যাক্তির কোনো স্বার্থ রক্ষা করা হয়না।

জামায়াতের উপজেলা সেক্রেটারী অধ্যাপক ওহিদুল ইসলাম বলেন, “সাংবাদিকরা জনগণের প্রতিনিধি, তাই তাদের সঙ্গে মতবিনিময় আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বিশ্বাস করি, ডাঃ আব্দুল বারী যদি নির্বাচিত হন, তাহলে তিনি বাগমারার সঠিক উন্নয়নের জন্য কার্যকর ভূমিকা রাখবেন।”

মতবিনিময় শেষে ডাঃ মোঃ আব্দুল বারী সাংবাদিক ও এলাকার গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং সবাইকে দেশের উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় একত্রে কাজ করার আহ্বান জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমির মোঃ আশিকুর রহমান আশিক, সেক্রেটারী মাস্টার মোঃ রফিকুল ইসলামসহ বাগমারা প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর