1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

সমগ্র বাংলাদেশ এসএসসি-৯৩ এর ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক, বাগমারা
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ১৭২ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক, বাগমারা:
বন্ধুত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করার প্রত্যয়ে “বন্ধুত্বের বন্ধনে আমরা দৃঢ় প্রতিজ্ঞ” স্লোগানকে সামনে রেখে রাজশাহীতে ১০ এপ্রিল, শুক্রবার সকাল থেকে অনুষ্ঠিত হয়েছে সমগ্র বাংলাদেশ এসএসসি-৯৩ ব্যাচের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী।

রাজশাহীতে আয়োজিত এ অনুষ্ঠানে এসএসসি-৯৩ ব্যাচের সদস্যরা সকাল থেকেই অংশগ্রহণ করেন। দিনব্যাপী এ আয়োজনে পুরনো বন্ধুদের মিলনমেলায় প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘদিন পর একে অপরের সাথে দেখা হওয়ায় অংশগ্রহণকারীদের মধ্যে ছিল উচ্ছ্বাস ও আনন্দ।

অনুষ্ঠানে স্মৃতিচারণ, শুভেচ্ছা বিনিময় এবং বিভিন্ন আয়োজনে অংশ নেন সদস্যরা। বক্তারা বলেন, সময়ের ব্যবধানে সবাই যার যার অবস্থানে থাকলেও বন্ধুত্বের এই বন্ধনই তাদের একত্রিত করে রেখেছে।

আয়োজকরা জানান, এসএসসি-৯৩ ব্যাচের সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, সামাজিক ও মানবিক কার্যক্রমে অংশগ্রহণ এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার লক্ষ্যেই এই উদ্যোগ।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা গ্রুপ ফটো সেশন করেন এবং ভবিষ্যতে আবারও মিলিত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর