1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী উসমান গ্রেপ্তার

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ১৬৩ বার পঠিত

 

গ্রাম বাংলা  প্রতিনিধি :

শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব-১৪-এর সিপিসি-১, জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে শেরপুর সদর থানার সাতপাকিয়া ব্রিজপাড় এলাকায় অভিযান পরিচালনা করে জেল পলাতক কয়েদী উসমানকে গ্রেপ্তার করে।

গ্রেফতারকৃত উসমান শেরপুর জেলার সদর থানার চরখারচর গ্রামের মগবুল সাগিদারের ছেলে। তার কয়েদী নম্বর ৭৯৯০/এ। তিনি শেরপুর জেলা কারাগারে সাজা ভোগরত অবস্থায় ২০২৪ সালের ৫ আগস্ট কারাগার ভেঙে পালিয়ে যান।

র‌্যাব জানায়, গ্রেফতারের পর তাকে পরবর্তী আইনানুগ কার্যক্রম সম্পন্ন করে শেরপুর জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আসিফ আল-রাজেকের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। র‌্যাব কর্তৃপক্ষ জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষায় পলাতক ও অপরাধীদের গ্রেফতারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর