1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

শিক্ষাপ্রতিষ্ঠানের বেদখল জমি উদ্ধারের উদ্যোগ

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ২৬৯ বার পঠিত
২৪ মে অনুষ্ঠিত অধিদপ্তরের মাসিক সমন্বয় সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন যে সব দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানের স্থাবর সম্পত্তি দখলে নেই তাদের উল্লিখিত ব্যবস্থা গ্রহণের জন্য বলা হলো।
গতকাল বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ২৪ মে অনুষ্ঠিত অধিদপ্তরের মাসিক সমন্বয় সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন যে সব দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানের স্থাবর সম্পত্তি দখলে নেই তাদের উল্লিখিত ব্যবস্থা গ্রহণের জন্য বলা হলো।

যেসব সরকারি প্রতিষ্ঠানের স্থাবর সম্পত্তি প্রতিষ্ঠানের দখলে নেই এবং সম্পত্তি নিয়ে মামলা রয়েছে সেসব দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানদের সম্পত্তি রক্ষার্থে মামলা পরিচালনাসহ অন্যান্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য প্রত্যেক প্রতিষ্ঠানে একটি কমিটি গঠন করে কমিটির সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নেবেন।

বেসরকারি স্কুল-কলেজের ক্ষেত্রে যে সব সম্পত্তি বেদখল বা মামলা চলমান রয়েছে সেসব মামলা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

সরকারি প্রতিষ্ঠান বিধি মোতাবেক প্রতিষ্ঠানের অত্যাবশ্যকীয় তহবিল থেকে মামলা পরিচালনার জন্য ব্যয়ভার নির্বাহ করবে।

সরকারি প্রতিষ্ঠানের ‘ক’ তফসিলভুক্ত জমিগুলো সরকারি লোকাল আদালত থেকে চিহ্নিত করে নাম কর্তন-কেটে এবং ‘খ’ তফসিলভুক্ত জমিগুলো হালনাগাদ মিউটেশন করে মাউশি অধিদপ্তরের অধীন নেয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর