1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

শান্তিপূর্ণভাবে  দুর্গাপুর উপজেলা পরিচালনা কৃতিত্ব প্রশাসনিক কর্মকর্তাদের

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১৬৮ বার পঠিত

 

দূর্গাপুর প্রতিনিধি রাজশাহী
জাহাঙ্গীর আলম আকাশ

রাজশাহীর দুর্গাপুর উপজেলা ৭ টি ইউনিয়ন একটি পৌরসভা। ২ নং ও ৩ নং ইউনিয়ন টি প্রশাসনিক কর্মকর্তা দ্বারা পরিচালিত হচ্ছে । ২ নং কিসমতগনকৌর ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম এ মতিন প্রশাসনিক কর্মকর্তা। ৩ নং পানা নগর ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোছাঃ সেলিনা আক্তার প্রশাসনিক কর্মকর্তা। ১,৪,৫,৬ও৭ নং ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান দ্বারা পরিচালনা করা হচ্ছে। ৭ টি ইউনিয়ন পরিষদে সকল কার্যক্রম অব্যাহত রয়েছে। ১ নং ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ আজাদ আলী সরদার। ৪ নং দেলুয়াড়ি ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ জিয়াউর রহমান।৫ নং জালুকা ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান মোছাঃ জয়নব বিবি । ৬ নং মারিয়া ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ শাহাদাত হোসেন । ৭ নং ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মোছাঃ রুপালি খাতুন।

সকল ইউনিয়ন পরিষদের গত অর্থবছরের বরাদ্দকৃত সকল কার্যক্রম ওয়ার্ড মেম্বারদের সাথে মিটিং এর মাধ্যমে বুঝিয়ে দেয়। এবং ইউপি মেম্বারদের সাথে মুঠো ফোনে কথা হলে তারা জানায় সকল মিটিং এ তারা উপস্থিত হয়ে পরিষদের কার্যক্রম গুলো পরিচালনা করতে সহযোগিতা করেন ।
সাতটি ইউনিয়ন পরিষদের সচিব মহাদয়ের সাথে কথা বলা হলে তারা জানায় সকল ইউনিয়ন পরিষদ গুলো সুষ্ঠু নির্ভীক কার্যক্রম পরিচালনা হচ্ছে এবং ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম অব্যাহত রয়েছে। এবং তারা আরো জানায় গত অর্থ বছরের প্রকল্প গুলোর কাজগুলো সম্পন্ন করা হয়েছে। চলতি অর্থবছরে প্রকল্পের কাজ আসবে ইনশাল্লাহ সেগুলো সম্পন্ন করা হবে।
সকল ইউনিয়ন পরিষদের মোট (T.C,B)পন্য ৭৭২৩ টি পরিবার পেয়ে থাকে। (V,W,B) শিশু মাতা ২২৯৩ জন কে দেওয়া হয়। প্রতিবছর দুই ঈদে ( V.G.F) ৩৭২৭ জন কে ১০ কেজি করে চাউল বিতরন করা হয়।

দুর্গাপুর পৌরসভার ৯ টি ওয়ার্ডে মোট( T.C.B)২৪০৪ টি ও (V.G.F) ৩০৮১ টি এবং (V.WB) শিশু মাতা প্রায় ৮০০ জন কে বিতরণ করা হয়। প্রত্যেক ইউনিয়ন ও পৌরসভা তে মাসে ৫ টা করে মাতৃত্বকালীন ভাতা প্রদান করা হয়। দুর্গাপুর উপজেলায় মোট বয়স্ক ভাতা ৭৪২২ জন, বিধবা ভাতা ৩৯১২ জন, প্রতিবন্ধী ভাতা ৪৬৯৬ জন, প্রতিবন্ধী উপবৃত্তি ভাতা ৮৮ জন,অনগ্রসর ভাতা ১০৬ জন ও অনগ্রসর শিক্ষা উপবৃত্তি ৮৫ জন কে মোট ১৬৩০৯ জন ভাতা প্রদান করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর