1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

শহীদ জিয়ার আদর্শের সৈনিক এবং দলের নিবেদিত প্রাণ সাবেক ছাত্রনেতা বাতেন

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৯ বার পঠিত



এম কে হীরা মানিক, সারিয়াকান্দি উপজেলা প্রতিনিধিঃ
উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের পতাকা হাতে নিয়ে বিএনপির রাজনৈতিক জীবন শুরু। অল্প সময়ে মিছিল মিটিং ও মঞ্চে বাস্তবধর্মী বক্তব্যের কারণে সিনিয়র নেতৃবৃন্দের দৃষ্টিতে পড়েন সাবেক ছাএনেতা বাতেন। তিনি জায়গা করে নেন সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটিতে। পরবর্তীতে সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক করে দল গোছানোর দায়িত্ব দেওয়া হয় এই নেতাকে। নিদিষ্ট সময়ের মধ্যে লাহিড়ীপাড়া ইউনিয়ন ছাএদলের সম্মেলনে জেলা ছাত্রদলের সভাপতি প্রধান অতিথি থেকে রেজাউল করিম বাতেনকে ইউনিয়ন কমিটি সভাপতি করে সম্মেলন সুষ্ঠুভাবে সম্পূর্ণ করেন। পরবর্তী সময়ে আবারো ২য় বারের মত সভাপতি দায়িত্ব পান এবং একই বছরে সদর উপজেলা ছাত্রদলের সহ- সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। মেধা আর সাংগঠনিক দক্ষতার কারনে স্থান করে নেন বগুড়া সদর উপজেলা বিএনপির নির্বাহী কমিটিতে। দীর্ঘ সময়ে সদর উপজেলা বিএনপির দায়িত্ব পালন করেন দক্ষতার সাথে। ফলে আবারো সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটিতে স্থান হয়। দলীয় দক্ষতার কারণে পরবর্তী সময়ে সদর উপজেলা বিএনপির নেতৃত্ব পরিবর্তনের কোন অদৃশ্য কারণে এই নেতা কমিটির বাইিরে রাখা হয়। দীর্ঘ সময় কমিটিতে পদ-পদবি না থাকলেও জেলা বিএনপি এবং সিনিয়র নেতৃবৃন্দের সাথে রাজপথে সকল লড়াই সংগ্রাম ও আন্দোলনে সাথে যুক্ত ছিলেন তিনি।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দিকনির্দেশনা এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে সাংগঠনিক দক্ষতার সাথে এবং নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন সাবেক ছাত্রনেতা রেজাউল করিম বাতেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর