1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

হবু স্ত্রীর লাল পাঞ্জাবির স্বপ্ন পূরণ হলো না 

মাহাবুর রহমান মনি, বাগমারা থেকে
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ৬৭৪ বার পঠিত
মাহাবুর রহমান মনি, বাগমারা থেকে 
আজ শুক্রবার, ১১ জুলাই ছিল সুমনের বিয়ে। রীতিমত প্রায় সকল কিছুই কেনাকাটা শেষ করেছিল সে। আত্নীয়- স্বজনসহ ঘরের মানুষজন আনন্দে মেতে উঠেছিল। তার হবু স্ত্রী বলেছিল—
“বিয়ের দিন একটা লাল পাঞ্জাবি কিনে নিও…আর ওটাই পরে বিয়েতে এসো…”
হবু স্ত্রীর কথা না রাখলে কি হয়, কিনলেন সেই লাল পাঞ্জাবি, হাত ভরে মেহেদি দিলেন, দাওয়াত করলেন, আরোও কতো কী, চোখে যেন হাজারো স্বপ্ন…
সকালবেলা উঠলেন, চা খেলেন, বন্ধুদের সাথে আড্ডা দিলেন। বাসায় এসে মাকে বললেন— “একটু ঘুমাই…”
দরজা-জানালা বন্ধ করলেন… তারপর..
একটু পর সবাই এসে দেখে— গলায় দড়ি দিয়ে ফাঁস… নিথর দেহ।
স্ত্রীর কথা মত সেই লাল পাঞ্জাবি পরে আর বিয়েতে যাওয়া হলো না সুমনের। লাল পাঞ্জাবির বদলে তার ভাগ্যে জুটলো সাদা কাফনের কাপড়। নিজেকে মেহেদি রঙে রাঙিয়ে, আজ সকাল ৮:৩০ মিনিটে এই রঙিন দুনিয়া ছেড়ে চোখ বন্ধ করে চলে গেলেন দুনিয়ার সকল মায়া ত্যাগ করে।
সেই সাথে থেমে গেল একটি প্রাণ, একটি স্বপ্ন, একটি গল্প.. চিরতরে।
সাধারণের চাওয়া, আল্লাহতাআলা পরিবারের সকলকে ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করুন, সুমনকে ক্ষমা করুন, শান্তি দিন তাঁর আত্মাকে।
রাজশাহীর বাগমারার গোবিন্দপাড়া ইউনিয়নের খেজুর করখন্ড গ্রামের ওসমান আলীর একমাত্র ছেলে সুমন হোসেন (২৫) আজ নিজ ইচ্ছায় (গলায় ফাঁস দিয়ে) পরপারে পাড়ি জমিয়েছেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাকে বেলা ৩ ঘটিকার সময় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
এবিষয়ে জানতে চাইলে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বিষয়টি সম্পর্কে অবহিত রয়েছি। পরিবারের কোন অভিযোগ না থাকায় তাকে দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তবে থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।ছেলেটি মাদকাসক্ত ছিল বলে জানিয়েছেন অনেকে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর