1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

‎লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ১০৭ বার পঠিত


‎​লালমনিরহাট প্রতিনিধি:

‎লালমনিরহাট সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে জেলার কালীগঞ্জ উপজেলার অন্তত আটটি গ্রামের শতাধিক পরিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছে।

​শুক্রবার (২০ মার্চ) সকাল সাড়ে ৯টায় উপজেলার তুষভান্ডার ইউনিয়নের মুন্সিপাড়া জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা রাশেদুল ইসলাম।

​স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মুন্সিপাড়া ছাড়াও সুন্দ্রহবী, কাকিনা, চন্দ্রপুর, চাপারহাট, আমিনগঞ্জ ও তুষভান্ডার এলাকার কিছু পরিবার দীর্ঘ কয়েক বছর ধরে এভাবে ঈদ পালন করে আসছে। কেবল ঈদ নয়, শবে কদর, শবে মেরাজসহ অন্যান্য ধর্মীয় উৎসবও তারা মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে পালন করেন।

​মুন্সিপাড়া ঈদগাহ মাঠের সভাপতি হযরত আলী জানান, “বিশ্বের অন্যান্য মুসলিম দেশের সঙ্গে একই দিনে ধর্মীয় উৎসব পালন করার লক্ষ্যে আমরা বিগত কয়েক বছর ধরে একদিন আগেই ঈদ উদযাপন করছি।”

​এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, উপজেলার কয়েকটি গ্রামে কিছু পরিবার আগে থেকেই সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালন করে আসছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে এবং জামাতগুলো শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর