1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

‎লালমনিরহাটে রেড ক্রিসেন্ট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ত্রাণমন্ত্রী দুলু ‎

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৯২ বার পঠিত



‎​লালমনিরহাট প্রতিনিধি:

‎লালমনিরহাটে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

‎​সোমবার (২৫ মে) বিকেলে জেলা রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয় প্রাঙ্গণে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও শুভ উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি।

‎নতুন ভবনটি নির্মাণে ত্রাণমন্ত্রীর নিজস্ব তহবিল, রেড ক্রিসেন্ট সোসাইটি এবং জেলা পরিষদের যৌথ অর্থায়নে মোট ২০ লক্ষ টাকা ব্যয় করা হচ্ছে।

‎​ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লালমনিরহাট জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান লায়লা হাবিব এবং লালমনিরহাটের জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান। সভায় স্বাগত বক্তব্য রাখেন, ইউনিটের সেক্রেটারি অ্যাডভোকেট জিন্নাত ফেরদৌস আরা রোজী।

‎​প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, রেড ক্রিসেন্ট সোসাইটি সবসময় মানবসেবায় এবং যেকোনো প্রাকৃতিক দুর্যোগে আর্তমানবতার পাশে দাঁড়িয়েছে। এই নতুন ভবন নির্মাণের ফলে লালমনিরহাটে সামাজিক ও মানবিক সেবামূলক কার্যক্রম আরও বেগবান এবং গতিশীল হবে।

‎​অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য, যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক এবং সুধীসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর