1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

‎লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১৩৪ বার পঠিত


‎​লালমনিরহাট প্রতিনিধি:

‎দেশব্যাপী নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে ​লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নে কৃষিকাজের উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে ‘বড়ুয়া খাল’ পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

‎বুধবার (১৮ মার্চ) সকালে কুলাঘাট ইউনিয়নের বড়ুয়ার খালে এক জনাকীর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি।

‎​দেশব্যাপী নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির আওতায় এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী আগামী ৫ বছরে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচি বাস্তবায়িত হলে কৃষি উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন আসবে এবং গ্রামীণ জনপদে জলাবদ্ধতার অভিশাপ থেকে মানুষ মুক্তি পাবে।

‎​তিনি আরও জানান, পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ পানি উন্নয়ন বোর্ড, কৃষি মন্ত্রণালয়ের বিএডিসি ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সমন্বিত প্রচেষ্টায় এই বিশাল কর্মযজ্ঞ পরিচালিত হচ্ছে।

‎এসময় স্থানীয় কৃষকরা জানান, দীর্ঘদিন পর এই খালটি পুনঃখনন হওয়ায় হাজার হাজার একর জমিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে এবং বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন সহজ হবে।

‎​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, কুলাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলী জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষ।

‎এর আগে সকালে লালমনিরহাটে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ করা হয়েছে। লালমনিরহাট সরকারি হাই স্কুল মাঠে এই কার্যক্রমের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
‎​পৌর এলাকার মোট ৪ হাজার ৬ শ ২৫ জন কার্ডধারীর প্রত্যেককে বিনামূল্যে ১০ কেজি করে চাল প্রদান করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর