1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

‎লালমনিরহাটে বৈষম্যবিরোধী আন্দোলনের চার শতাধিক শিক্ষার্থীর ছাত্রদলে যোগদান ‎

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২২ বার পঠিত


‎লালমনিরহাট প্রতিনিধি:

‎বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী প্রায় চার শতাধিক শিক্ষার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছেন।

‎শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনের (পুরাতন) অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এ যোগদান সম্পন্ন হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, সাবেক উপমন্ত্রী ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এসময় তিনি ছাত্রদলে নতুন যোগদানকারী শিক্ষার্থীদের হাতে ফুল দিয়ে বরণ করে নেন।

‎এ সময় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের রাষ্ট্র পরিচালনার মূল চালিকাশক্তি। বৈষম্যহীন, সুশিক্ষিত ও ন্যায়ভিত্তিক সমাজ গড়তে ছাত্রসমাজের ভূমিকা অপরিসীম। তোমাদের এই যোগদান প্রমাণ করে, তরুণ প্রজন্ম দেশের গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক আন্দোলনে শামিল হতে প্রস্তুত। ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের অধিকার ও স্বপ্ন পূরণের সংগ্রামে পাশে থাকবে।”

‎অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, “দেশের গণতন্ত্র আজ ভয়াবহ সংকটে। শিক্ষার্থীদের ওপর অন্যায়, বৈষম্য ও দমন-পীড়ন চালিয়ে তাদের কণ্ঠরোধ করা হচ্ছে। কিন্তু ইতিহাস সাক্ষী, ছাত্রসমাজ কখনও অন্যায়ের কাছে মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না।”

‎তিনি আরও বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেবল একটি রাজনৈতিক সংগঠন নয়, বরং এটি দেশের মেধাবী, সৎ ও আদর্শবান তরুণদের জন্য একটি প্ল্যাটফর্ম। তোমাদের এই যোগদান প্রমাণ করে, তরুণ প্রজন্ম এখন পরিবর্তনের অগ্রযাত্রায় নেতৃত্ব দিতে চায়।”

‎দুলু শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, “সুশিক্ষিত ও দেশপ্রেমিক তরুণ প্রজন্ম ছাড়া জাতির মুক্তি সম্ভব নয়। ছাত্রদলের পতাকা তোমাদের হাতে আজ শক্তি ও সাহসের প্রতীক হয়ে থাকবে। তোমরা ন্যায়, সত্য ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখবে।”

‎ছাত্রদলে যোনদানকারী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, সালওয়া হাবিব ধ্রুব, আজমাইল সাদিক রুপক, মাইনুল ইসলাম, সায়েম আদনান, মাহিয়ান দ্বীন ও কামরুজ্জামান সুমন।

‎নতুন যোগদানকারী শিক্ষার্থীরা জানান, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে ছাত্রদলের সাথে যুক্ত হয়ে তারা আরও অনুপ্রাণিত ও সাহসী বোধ করছেন।

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ ছাদেকুল ইসলাম পাভেল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খাঁনসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর