1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

‎লালমনিরহাটে বহুল আলোচিত একাধিক ক্লুলেস ছিনতাই মামলার আসামি রানা গ্রেপ্তার

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৬ বার পঠিত


‎লালমনিরহাট প্রতিনিধি:

‎লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে জেলার বহুল আলোচিত ও একাধিক ক্লুলেস ছিনতাই মামলার আসামি মাসুদ রানা (১৮) কে গ্রেপ্তার হয়েছে। একই অভিযানে ছিনতাইকালে লুণ্ঠিত কিছু মালামালও উদ্ধার করা হয়েছে।

‎শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কিশামত গোড়ল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আসামি মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়।

‎গ্রেফতারকৃত মাসুদ রানা আদিতমারী উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের চরিতাবাড়ি এলাকার আব্দুল খালেকের ছেলে।

‎প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ও গোয়েন্দা তথ্য-প্রযুক্তির সহায়তায় ডিবি পুলিশের একটি দল জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এতে দীর্ঘদিন ধরে আলোচিত কয়েকটি ছিনতাই মামলার রহস্য উন্মোচন সম্ভব হয় এবং সংশ্লিষ্ট আসামিকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া মালামাল বিজ্ঞপ্তিতে তালিকাভুক্ত করা হয়েছে।

‎পুলিশ জানায়, গ্রেপ্তার আসামি দীর্ঘদিন ধরে লালমনিরহাটসহ আশপাশের এলাকায় বিভিন্ন ছিনতাইয়ের সাথে জড়িত ছিল। তার বিরুদ্ধে পূর্বে দায়ের করা একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মামলার অন্যান্য দিক তদন্তাধীন রয়েছে।

‎গ্রেপ্তারকৃত আসামির কাছ থেকে ছিনতাই হওয়া মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

‎লালমনিরহাট জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম বলেন, “আসামিকে গ্রেফতারের পর একাধিক ক্লুলেস ছিনতাই মামলার রহস্য উদ্ঘাটন করা সম্ভব হয়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান চলমান থাকবে।” সেই সাথে জনগণকে সন্দেহজনক কোনো তথ্য পেলে ডিবি পুলিশকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর