1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

লালমনিরহাটে জামিন পেয়ে আদালত চত্বর থেকে আবারও ছাত্রলীগ নেতা মেহেদী আটক

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১০১ বার পঠিত



‎​লালমনিরহাট প্রতিনিধি:

‎লালমনিরহাট জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসানকে আদালত থেকে জামিন পাওয়ার পরপরই আবারও আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

‎রবিবার (৮ মার্চ) সন্ধ্যায় আদালত চত্বরের বাহিরে থেকে তাকে আটক করে নিয়ে যাওয়া হয়। এর আগে দুপুরে একটি মামলায় আত্মসমর্পণ করলে আদালত তার জামিন মঞ্জুর করেছিলেন।

​আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলোচিত ‘হামার বাড়ী’ সংক্রান্ত একটি মামলায় অভিযুক্ত হয়ে মেহেদী হাসান দুপুরে লালমনিরহাট আদালতে আত্মসমর্পণ করেন। শুনানি শেষে বিজ্ঞ আদালত তার জামিন মঞ্জুর করেন। তবে আদালতের আনুষ্ঠানিকতা শেষ করে সন্ধ্যায় বের হওয়ার সময় আদালত চত্বরের গেট অতিক্রম করার সাথে সাথে ডিবি পুলিশের একটি দল তাকে আটক করে।
‎​আটকের বিষয়টি প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করলেও নতুন কোনো মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে কি না, সে বিষয়ে জেলা ডিবি পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

‎এ বিষয়ে কথা বলতে ডিবি পুলিশের কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো মন্তব্য মেলেনি।

​সাবেক ছাত্রলীগ নেতা মেহেদী হাসানের এই আটকের ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর