1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

লালমনিরহাটে ঘাতক ট্রাকের নিচে পিষ্ট বৃদ্ধ, ঘণ্টাব্যাপি সড়ক অবরোধ

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১৩২ বার পঠিত

লালমনিরহাট প্রতিনিধি।
‎​লালমনিরহাট সদর উপজেলায় পণ্যবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ট্রাকের নিচে চাপা পড়ে মনছের আলী (৬৩) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

‎শুক্রবার (১ মে) সকালে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের চিনিপাড়া এয়ারপোর্ট সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

‎​নিহত মনছের আলী ওই এলাকার মৃত পয়ের উল্ল্যাহর ছেলে বলে নিশ্চিত করেছে পুলিশ ও স্থানীয় সূত্র।

‎​স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো আজ সকালেও মনছের আলী তার বাড়ির পাশের মরিচ ক্ষেতের মরিচ গাছ তদারকি করতে গিয়েছিলেন। এসময় রংপুর থেকে লালমনিরহাট অভিমুখী একটি পণ্যবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট ২৪-২১৭৭) হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। দুর্ভাগ্যবশত, ক্ষেতের পাশে দাঁড়িয়ে থাকা মনছের আলী ট্রাকটির নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
‎​
‎​দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনগন উত্তেজিত হয়ে পড়েন। এ সময় তারা নিরাপদ সড়কের দাবিতে এবং ঘাতক ট্রাকটির বেপরোয়া গতির প্রতিবাদে তারা লালমনিরহাট-রংপুর মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন। এতে সড়কের দুপাশে যানবাহন আটকা পড়ে সাধারণ যাত্রী ও চালকরা ভোগান্তিতে পড়েন।

‎পরবর্তীতে লালমনিরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করলে যান চলাচল স্বাভাবিক হয়।
‎​
‎​লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ গণমাধ্যমকে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ট্রাকটি বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে। ​নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ​পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং তাদের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর