1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

লালমনিরহাটে আকস্মিক ঘূর্ণিঝড়ে শতাধিক কাঁচা পাকা ঘরবাড়ি বিধ্বস্ত, টিনের আঘাতে আহত ৩

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৩৭ বার পঠিত

লালমনিরহাট প্রতিনিধি:
‎লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের আকস্মিক ঝড়ে শতাধিক কাঁচা পাকা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ঝড়ের কবলে টিনের ঘর, বিভিন্ন গাছপালা ভেঙে পড়েছে। ঘরবাড়ি হারিয়ে পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে অবস্থান করছে। এ সময় টিন ও ইটের আঘাতে ৩ জন আহত হয়েছেন।

‎রবিবার (৫ অক্টোবর) সকালের দিকে কালিগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের কয়েকটি গ্রামে আকস্মিক ঝড়ে এসব ঘরবাড়ি ও গাছপালা ক্ষতিগ্রস্ত হয়।

‎এ সময় ঝড়ে উড়ে আসা টিনের আঘাতে বাদশা মিয়া (৪০), মামুদ মিয়া (৭০)ও শহিদুল ইসলাম (৪৬) নামে তিন ব্যক্তি আহত হন। আহতদের কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

‎ঘটনার প্রত্যক্ষদর্শী মো. শাহিনুর রহমান বলেন, মাঝারি বৃষ্টি চলাকালীন আকস্মিক ঝড়ের কারণে টিনশেড ঘর, আধা পাকা বিল্ডিং, ঘরবাড়ি ও গোডাউন ভেঙে গেছে। ঘূর্ণিঝড়টি অল্প সময় স্থায়ী থাকলেও মুহুর্তের মধ্যেই সব লন্ডভন্ড হয়ে যায়। আরও বেশিক্ষণ থাকলে ক্ষতিগ্রস্তের সংখ্যা কয়েকগুণ বৃদ্ধি পেত বলে ধারণা করেন তিনি।

‎এ বিষয়ে ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন বলেন, মধ্য শ্রুতিধর ও চর নোহালী গ্রামে অন্তত ৫০টি পরিবারের শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ইতিমধ্যে উপজেলা নির্বাহী অফিসারসহ উর্ধ্বতন কর্তৃপক্ষকে এই ঘটনা সম্পর্কে অবহিত করা হয়েছে।

‎কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোছা. জাকিয়া খাতুন বলেন, ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হওয়ার খবর তিনি শুনেছেন। ইতোমধ্যে ঘটনাস্থলে তদন্ত টিম পাঠিয়েছেন তিনি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা করা হচ্ছে।


Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর