1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

‎লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২টি সিম ও ২০টি অ্যাপ ‎

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৩ বার পঠিত


‎​লালমনিরহাট প্রতিনিধি:

‎​লালমনিরহাটের কালীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক বিশেষ অভিযানে একটি শক্তিশালী অনলাইন জুয়াড়ি চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

‎বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বত্রিশ হাজারী ও লতাবর এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮২টি অবৈধ সিমকার্ড এবং অপরাধে ব্যবহৃত ৬টি স্মার্টফোন জব্দ করা হয়।
‎​
‎​গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, ​মো. নাজমুল ইসলাম (২১), পিতা- বাদশা মিয়া, সাং- উত্তর বত্রিশ হাজারী, ​মো. রফিকুল ইসলাম আকাশ (২০),
‎​মো. মেহেদী হাসান (১৯), ​মো. আশরাফুল ইসলাম আরিফুল (২৪), সাং- লতাবর এলাকা, ​মো. আফছার আলী (২৩), নোয়াখালীর সুধনচর থানার হাজীগ্রামের বাসিন্দা।
‎​
‎ডিবি পুলিশ সুত্র জানায়, ​গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল প্রথমে উত্তর বত্রিশ হাজারী গ্রামে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লতাবর ঢাকাইয়া টারী এলাকায় দ্বিতীয় অভিযান চালিয়ে বাকি দুইজনকে গ্রেপ্তার করা হয়।

​জব্দকৃত মোবাইলগুলোতে 399bet, ABC8, BGD55, , NBAJEE, BETBDT-সহ প্রায় ২০টিরও বেশি আন্তর্জাতিক অনলাইন জুয়ার অ্যাপস ইনস্টল করা ছিল।
‎​
‎লালমনিরহাট ​জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই চক্রটি অত্যন্ত চতুরতার সাথে অন্যের জাতীয় পরিচয়পত্র (NID) ব্যবহার করে অবৈধভাবে সিম রেজিস্ট্রেশন করত। তারা নিজেরা জুয়া খেলার পাশাপাশি স্থানীয় যুব সমাজকে জুয়ায় প্রলুব্ধ করত এবং অবৈধ সিম বিক্রি করত। এতে করে অঞ্চলের কিশোর ও যুব সমাজ বিপথগামী হচ্ছিল।

‎​গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ অনুযায়ী কালীগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশ প্রশাসন জানিয়েছে, অনলাইন জুয়া এবং সাইবার অপরাধ নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
‎​

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর